শেষবারের মতন একে অপরের মুখোমুখি নিশা-উজি! যাওয়ার আগে বোনকে কি দিয়ে গেলো নিশা? দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার ( Zee Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বোনের ক্ষতি সহ্য করবে না নিশা তাই জন্য সিসিটিভি ফুটেজ জোগাড় করে এনে ঠিক সকলের সামনে সেটা চালিয়ে দেখায়। আর ফুটেজে দেখা যায় বন্যা এসেছিল এই কাজ করতে। আর ঋষির কাকিমাকেও তার সঙ্গে দেখা যায়। নিশা তো রেগে গিয়ে ওভার অ্যাকটিং করতে গিয়ে বলেই ফেলে তার বোনের সাথে ঋষির বিয়ে দেবে না। তখনই তো সকলে উঠে পড়ে লাগে ঋষি জানিয়ে দেয় সে উজিকেই বিয়ে করবে আর দরকার হলে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে। কিন্তু এটা তো নিশা প্ল্যানে ছিল না। তাই কোনো রকমের বিষয়টা ম্যানেজ দেয়।

পরের দিন সকালে উঠে ঋষির দধিমঙ্গল শুরু হয়ে যায়। ঋষির মা কাকিমা দিদি সবাই মিলে ঋষির জন্য সমস্ত কিছু আয়োজন করে। নিয়ম মেনে বিয়ের সমস্ত কাজ করছে তারা। ওদিকে উজিও নকল দধি মঙ্গলের জন্য তৈরি হয়ে গেছে। উজি ঘরে এসে তার জন্য খাটে একটি চিঠি এবং গোলাপ ফুলের তোড়া রাখা। চিঠি পড়ে উজি বুঝতে চিঠিটা ঋষির লেখা। উজিকে সারাজীবন ভালো রাখবে, আগলে রাখবে কোন বিপদ তাকে নিজেকে ছুঁতে পারবে না কথা দেয়। আর গত কয়েকদিনের ঘটনার জন্য ঋষি ক্ষমা চেয়ে নেয়। এসব পড়ে তো উজি মনে মনে অপরাধবোধে ভুগতে থাকে। উজিকে এত অল্প সময়ের ভালবেসে ফেলেছি ঋষি তার জন্য নিজেকে অপরাধী মনে হয়।

এরপর নিশা এসে উজিকে মিথ্যে দধিমঙ্গল খাইয়ে দেয়। বিয়ের জন্য এতটুকু নাটক করতেই হবে বলে বোঝাতে থাকে। উজি প্রথমে এত নিয়মকানুন মানতে চাইছিল না কিন্তু নিশা জোর করায় তাকে সমস্ত নিয়ম মানতে হচ্ছে। দিদি চলে যাওয়ার পর উজি তার বাবা-মায়ের ছবি বের করে সেসব জড়িয়ে কাঁদতে থাকে। উজির আসলে ভীষণই কষ্ট হচ্ছে এত মিথ্যে বলতে এত নাটক করতে। উজির বাবা অসৎ পথে চলতে শেখায়নি তাই বাবার কাছে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছে বুবলাই! ছেলেকে ফিরিয়ে আনতেই কি জীবনের সব সুখ বিসর্জন দেবে কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে আবার ভানু যখন নকল পুলিশ সিকিউরিটি গার্ড সমস্ত কিছু সাজাচ্ছিল তখনই তাকে দেখে ফেলে শঙ্খ। আর তাকে দেখে দেখে ব্যাপক সন্দেহ হয়। তার তাই জন্য আসল ঘটনাটা জানতে ভানুর মুখোমুখি হয়ে দাঁড়ায়। কোনরকম মিথ্যে বলে ভানু পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে নিশা তো সমস্ত কিছু লুট করে নিয়ে পালাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়তে পড়তে নিজেই বিপদের মুখে পড়ে যায়। উজিও বিয়ের মন্ডপে পৌঁছে গিয়েছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button