মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছে বুবলাই! ছেলেকে ফিরিয়ে আনতেই কি জীবনের সব সুখ বিসর্জন দেবে কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী। বিপরীতে তারই স্বামী চন্দ্র। অবশেষে অনেক যুদ্ধের পর চন্দ্রের হাত থেকে আইনি পথে মুক্তি পেয়েছে কমলিনী। কিন্তু মানসিক শান্তি এখনো পাচ্ছে না সে। নানান ঝামেলা অশান্তি লেগেই আছে। চলুন তাহলে জেনে নাও যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বুবলাইয়ের মনে হচ্ছে তার মা অন্যায় করেছে, লোকজন এবারে তার মাকে নিয়ে তাকে নিয়ে খারাপ কথা বলবে, বাজে মন্তব্য করবে। তাই নিজেকে দরজা বন্ধ করে ফেলে। আর বর্ষার অনুপস্থিতিতে সে এক মুঠো ঘুমের ওষুধ নিয়ে তা খেয়ে ফেলে। বর্ষা বারবার দরজা ধাক্কা দেওয়ার পর নিজেই উঠে দরজা খুলে দেয়।
বর্ষাকে জড়িয়ে সমানে কান্নাকাটি করতে থাকে সে। আর বর্ষাও প্রথমে বুঝতে পারেনি বুবলাই এত বড় একটা কান্ড ঘটিয়ে ফেলেছে। কিন্তু যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল বুবলাইয়ের শরীর। তারপর বর্ষা সরাসরি ফোন করে নতুনের কাছে। ফোন করে যা নয় তাই বলতে থাকে। কমলিনীনতুন জীবন নিয়ে ফুর্তি করছে এদিকে বুবলাই যে আত্মহত্যা করছে সে কথা বলে। একথা শুনে তো নিজেকে ঠিক রাখতে পারেনা কমলিনী। নতুন সঙ্গে সঙ্গে ছুটে যায়। নিচে এসে কুরচি মিঠি বাবিল সবাইকে ডেকে পাঠায়। তারপর সবাইকে দুর্ঘটনার কথা জানানো হয়।
এদিকে কমলিনীর শাশুড়ি সমানে অশুভ কথা বলে যাচ্ছে। আর কমলিনী কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে কোন মা এসব কথা শোনার পরিস্থিতিতে থাকতে পারে না। তাই নতুন সঙ্গে সঙ্গে কমলিনীদের নিয়ে ছোটে হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে আগে থেকে বর্ষা এবং তার বাড়ির লোকজন উপস্থিত ছিল। নতুনদের সেখানে দেখে তো তারা ভীষণ বিরক্ত হয় এবং চিৎকার-চেঁচামেচি শুরু করতে থাকে তাদের দেখে। এরপরে ডাক্তার এসে জানায় অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বুবলাই তাই সেগুলো রক্তে মিশে গেছে এখন সেগুলো পরিষ্কার করা হচ্ছে কিন্তু যতক্ষণ না সেগুলো বের করা যাচ্ছে ভেতর থেকে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ পারুলের বিপদে ঝাঁপিয়ে পড়ল গোটা বসু পরিবার! পারুলকে নির্দোষ প্রমাণ করতে ফের ছদ্ম বেশে নায়ক! কি করতে চলেছে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব
কমলিনী ছেলের এই পরিস্থিতির কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনা, কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে বর্ষার বাবা জেঠু সবাই মিলে সমানে নতুন এবং কমলিনীকে অপমান করতে থাকে। তাদের বিয়ে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে তাদের। কমলিনী কোনো কথা বলার অবস্থাতেই নেই কিন্তু নতুন প্রতিবাদ করে। স্পষ্ট জানিয়ে দেয় যদি তার স্ত্রীকে অপমান করা হয় তাহলে সে আইনি পদক্ষেপ নেবে। ওদিকে কমলিনীর বাপের বাড়ির লোকজন চলে আসে হাসপাতালে। সকলেই বুবলাইয়ের জন্য প্রার্থনা করছে। এবার দেখার অপেক্ষা অবশেষে কি হয়।

