নিশা উজিকে মারতে বাড়িতে গুন্ডা পাঠালো ঋষির মেসোমশাই! বিপদ থেকে বাঁচতে একি করলো নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, উজি থানায় গিয়ে ঋষি ব্যানার্জিদের নামে অভিযোগ করে এসেছে। উকিল তাদেরকে ঘুষ দিয়ে চুপ করানোর চেষ্টা করলেও তার কোন কথা শোনেনি উজি। কুড়ি লাখ টাকা ফেরত দিয়ে ঠিক ডায়েরী করে রেখেছে। উজির কথা শুনে সে উপরে প্রথমে দারুন ক্ষেপে ওঠে নিশা এবং উজিকে বোকা প্রমাণিত করতে চায়। নিশা বলে সে উজির জায়গায় থাকলে ওই কুড়ি লাখ টাকাটা নিয়ে নিতো তাহলে একটা প্রমাণ থাকতো ঋষিদের বিরুদ্ধে। যদি কিছু অন্যায় নাই করে তাহলে কেন কুড়ি লাখ টাকা ঘুষ দেবে। কিন্তু উজি জানিয়ে দেয় সে নিশাকে কোনরকম খারাপ কাজ করতে দেবে না। আর এমনকি ভানুদেরও সেখান থেকে চলে যেতে বলে।

ওদিকে ঋষির জন্মদিনের দিন ব্যানার্জি বাড়িতে বড় করে পার্টির আয়োজন হবে আর নিশা টার্গেট নিয়েছে ওই দিনই ঋষিদের বাড়িতে ডাকাতি করবে। তাদের গয়না টাকা-পয়সার সব কিছু লুট করবে। নিশার মুখে এই কথা শুনে তো ভয় পেয়ে যায় উজি। দিদিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু নিশা জানিয়ে দেয় সে যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থামবে না।

ওদিকে বাড়িতে ধুমধাম আয়োজনে ঋষির জন্মদিনে সেলিব্রেট শুরু হয়। সমস্ত আয়োজন করতে থাকে বাড়ির লোকজন। বড়লোকদের জন্মদিনের আয়োজন কিভাবে হয় নিশা ভালো মতোই জানে। কিন্তু নিশা উজিকে একটা মিথ্যা কথা বলেছে। সে উজিকে জানিয়েছে ঋষি ব্যানার্জিদের বাড়িতে সে চুরি করতে যাবে কিন্তু আসলে ঋষিদের গয়নার দোকানে সে বড় ডাকাতি করবে, আর সমস্ত গয়না লুটে নেওয়ার প্ল্যান করছে।

আরও পড়ুনঃ শৈশবের য’ন্ত্রণা মৃ’ত্যুর আগে পর্যন্ত ভুলতে পারেননি সন্ধ্যা মুখোপাধ্যায়! কিংবদন্তি গায়িকার জন্মদিনে জেনে নিন তার জীবনের অজানা গল্প!

এদিকে নিশা দিদিকে কোন রকম অন্যায় কাজ করতে দেবে না বলে নিজে কাজ করছে। একটি টিউশন সেন্টারে কাজের খোঁজ পেয়েছে ঠিক তখনই নিশা এসে উজিকে পুজোর জামা হাতে দেয় এবং বলে বাবা না থাকলেও সে উজির কোন ইচ্ছা অপূর্ণ থাকতে দেবে না। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে তারা কলকাতায় ঠাকুর দেখতে বেরোবে। উজি দিদিকে ভীষণ ভালোবাসে তাই যেন বারবার তাকে অন্যায় পথ থেকে সরিয়ে আনতে চায়। তারপর দুই বোন তৈরি হয়ে বের হয় কলকাতায় পুজো দেখতে। ওদিকে ঋষিও তার ভাই-বোনদের নিয়ে বেরিয়েছে প্যান্ডেল দেখতে। যদিও একে অপরের মুখোমুখি হয়নি ঋষি আর উজি। কিন্তু ওদিকে বাড়ি ফিরেই উজি এবং নিশাকে মারতে কতগুলো গুন্ডা পাঠায় ঋষির মেশোমশাই। নিশা তো বুঝতেই পেরেছে তাদের মারতে এসেছে গুন্ডারা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button