ঋষিকে গ্রেফতার করতে বাড়িতে এলো পুলিশ! অজান্তেই বিনা কারণে বিপদে জড়িয়ে পড়ল ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে অসংখ্য নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে খুব সহজে। সেরকমই আরো একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নেশা উজি তার বাবার মৃত্যুর পর ঋষি ব্যানার্জির কোম্পানিতে গিয়ে তাদের কারখানায় আগুন লাগিয়ে দেয়। আর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশের সকলকে কোন রকমে আটকায় এবং সকলকে তুলে নিয়ে যায়। উজি এবং নেশা দুজনেই জানিয়ে দেয় যতক্ষণ না নিজের বাবার মৃত্যুর বিচার তারা পাচ্ছে ততক্ষণ তারা থামবে না।
উজি নিশা দুজনেই তো ভাবছে এই সমস্ত কিছুর পেছনে ঋষি রয়েছে। ঋষি তিন লক্ষ টাকা হরিপ্রসাদ বাবুকে দিয়ে বাকি ৬১ লক্ষ টাকা গায়েব করে দিয়েছে। কিন্তু ঋষি এসবের কিছুই জানে না। এইসব কিছুর পেছনে রয়েছে তার জামাইবাবু এবং মেসোমশাই। এরপর উজি নিশা সহ সেখানে উপস্থিত সকলকেই থানায় ধরে নিয়ে যাওয়া হয়। উজি জানিয়ে দেয় যতক্ষণ না ঋষি ব্যানার্জির সঙ্গে তারা কথা বলতে পারছে ততক্ষণ কিছুতেই থামবে না।
আরও পড়ুনঃ ‘সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় না!’- জলমগ্ন কলকাতা শহরে অসহায় শ্রুতি! মুখ খুললেন দুর্দশায় জর্জরিত অভিনেত্রী!
উজি থানায় এসে বলে যদি ঋষি ব্যানার্জিকে গ্রেফতার করা না হয় তাহলে থানার মধ্যেই গায়ে আগুন দেবে উজি। এদিকে ঋষিকে কিছুই জানানো হয়নি। তার থেকে সমস্ত কিছুই তার দিদি আড়াল করছে। তার দিদি সবটাই জানে, যদিও সে এসবের কিছুই চায়নি ঠিকই কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য ঋষিকে মিথ্যা কথা বলছে এবং নিশা উজিকে থামানোর জন্য পুলিশকে যত টাকা ঘুষ দেওয়া যায় সেই ব্যবস্থা করছে। নিশা উজির জন্য পরের দিন ঋষির বাড়িতে পুলিশ এসে হাজির হয়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

