দিদির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত উজি! কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে দুই বোন? সততার পথে ফিরতে উজির বিরাট পদক্ষেপ! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার জোয়ার ভাঁটা (Jowar Bhanta)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষির কাকিমার দিদির মেয়ে ঋষিকে পাওয়ার জন্য পরিকল্পনা করছে। তাই ঋষির সাথে দেখা করতে চায় সে কিন্তু ঋষির বোন মাঝপথে বাধা হয়ে দাঁড়ায়। তবে তার মধ্যে অন্য প্ল্যান আছে। এরপরে ঋষির বোন ঘরে ঢুকে দেখে ঋষি আপন মনে উজির ছবি দেখছে। সে তো বুঝতেই পারে তার দাদার বেশ পছন্দ হয়েছে জ্যোতিকে। আসলে কেউ তো জানেনা জ্যোতির আসল পরিচয় হলো উজি। এর পরে ঋষির বোন জানায় তার মা পরের দিনই উজিদের বাড়িতে যাওয়ার কথা বলেছে। উজি বলেছে নিজের হাতে তাদের রান্না করে খাওয়াবে। তাই ঋষির মা কালকেই যেতে চাইছে তাদের বাড়িতে। সেটা যেন ঋষি ফোন করে জানিয়ে দেয়।

ঋষি প্রথমে রাতের বেলা ফোন করতে চায় না কিন্তু তার বোন জোর করায় ঋষি ফোন করতে বাধ্য হয়। এত রাতে ঋষি ফোন করেছে দেখে উজিও প্রথমে ঘাবড়ে যায়, ফোন তুলতে চায়না। নিশা জোর করে উজিকে ফোনটা তুলতে বলে। ঋষি ফোন করে উজিকে জানায় পরেরদিন তারা উজিদের বাড়িতে যাবে ঋষির মা আর অপেক্ষা করছে পারছে না। তারপর ঋষি উজিকে জানিয়ে দেয় তার মায়ের পছন্দ হয়েছে উজিকে। নিশা উল্টে উজিকে জিজ্ঞাসা করতে বলে ঋষির তাকে পছন্দ হয়েছে কিনা। উজি তো কিছুতেই এই প্রশ্ন করতে রাজি হয় না কিন্তু নিশা উজির উপরে জোর করে বাধ্য হয়ে প্রশ্নটা করায়। প্রশ্নটা শুনে ঋষি লজ্জা পেয়ে ফোন কেটে দেয়।

তারপর নিশা ভানুকে ফোন করে সমস্ত ব্যবস্থা করতে বলে। পরের দিন ঋষির পরিবার আসবে তাই মাছ মাংস নানা রকমের খাবার বন্দোবস্ত করে। উজি নিজের হাতে সেই সমস্ত কিছু রান্না করবে। আর যত তাড়াতাড়ি সম্ভব উজি ঋষির সম্পর্ক পাকাপোক্ত করতে চাইছে নিশা। লাখ লাখ টাকা খরচ করার কথা শুনে ভয় পেয়ে যায় উজি। এত টাকা তারা কোথা থেকে পাবে কিভাবে জোগাড় হবে কিছুই বুঝতে পারে না।

আরও পড়ুনঃ সবার অজান্তেই হয়ে গেল আসল বিয়ে! আইনি বিবাহে আবদ্ধ হলো কমলিনী-নতুন! শুরু হলো দুজনের নতুন জীবনযাত্রা! দুর্ধর্ষ আজকের পর্ব

উজির কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ঋষি। সে সিদ্ধান্ত নেয় সম্পর্কের শুরুতে সে উজিকে সমস্ত সত্যি কথা বলবে তার জীবনের। কিন্তু ঋষির মা জানিয়ে দেয় পার্ক স্ট্রিটের ঘটনার কথা কোনোভাবে যেন উজি জানতে না পারে। আসলে সেখানে একটি রেস্টুরেন্টে উজির দাদাকেই নিজের অজান্তে খুন করেছিল ঋষি। গোটা বিষয় একেবারেই অপ্রত্যাশিত। তাতে ঋষির কোন দোষ ছিল না। কিন্তু ঋষি চাইছে না মিথ্যে দিয়ে সম্পর্কে শুরু করতে। কিন্তু ঋষির মা নিজের মাথার দিব্যি দেয় ঋষিকে। ওদিকে উজি নিজের দিদি এবং নিজেকে নিয়ে খুব ভয় পেতে থাকে। তারা কোন অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে সেটা নিয়েই ভয়ে থাকে উজি। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button