মা ভবতারিণীর মন্দিরে মুখোমুখি ঋষি উজি! মনের মানুষের কন্ঠ শুনেই তাকে চিনে গেল ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ব্যবসায় অনেক হিসেব মেলাতে পারছে না ঋষি। তাই জন্য সেই হিসাব-নিকাশ নিয়ে বসেছে। তারই মাঝে ঋষির বোন এসে মেয়েটির কথা জানায়। ঋষি বোনের কথা খুব মানে তাই জন্য তার কথাতেই রাজি হয়ে যায় দেখা করার জন্য। ওদিকে আবার শঙ্খ এবং ঋষির মেসোমশাই মিলে তো অনেক টাকা সরায় ব্যবসা থেকে। তাই অনেক টাকার হিসেব পাচ্ছিল না ঋষি। যদিও ঋষি তাদের এতটাই ভরসা করে যে কোনরকম সন্দেহই করে না। ওদিকে নিশা উজিকে তৈরি করে দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। আর উজি তো ভয় পাচ্ছে যদি ঋষি তাকে কোনভাবে চিনে ফেলে তাহলে কি হবে।
নিশা উজিকে ভরসা দেয়, উজি দিদির কথা মত মন্দিরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ওদিকে ঋষির মা ঠাকুরের জন্য সোনার চুড়ি বানিয়েছে সেই চুড়ি মা ভবতারিণীকে দিয়ে ঋষি পুজো করবে। এদিকে ঋষির পরিবার মন্দিরে পূজা দিতে যাবে বলে বাইরের লোককে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা জায়গায় ঘিরে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে। কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু তার আগেই ঋষির কাকিমা তার দিদির মেয়েকে মন্দিরে নিয়ে এসে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। ঋষির মা এলে কিভাবে কথা বলবে কি ভাবে তাকে ইমপ্রেস করবে সব কিছু। নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তারা। কিন্তু ঋষির দিদি জানিয়ে দেয় যদি ঋষির কোন ক্ষতি হয় তাহলে সে কাউকে ছেড়ে দেবে না। তারপর ঋষিকে তৈরি করে মন্দিরে নিয়ে আসে তার মা। সাথে পরিবারের বাকি সদস্যরাও আসে।
আরও পড়ুনঃ নতুনের স্ত্রী-এর স্বীকৃতি পেতে মোক্ষম চাল চাললো পার্বতী! নিজের জায়গা ধরে রাখতে পারল না কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে নিশা অন্য একজন লোককে নিজেদের বাবার সাজিয়ে নিয়ে আসে। উজি প্রথমে ভাবতে পারেনি নিশা এমন একটা প্ল্যান করবে। কিন্তু নিজের প্ল্যানে কিছুটা বদল ঘটিয়েছে নিশা। তাই জন্যই একজন লোককে ভাড়া করে নিয়ে এসেছে। এরপরে তারা মন্দিরের ভেতরে ঢুকতে গেলে জানিয়ে দেওয়া হয় মন্দিরে ব্যানার্জি পরিবারের সদস্য ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু উজি জানায় মন্দিরটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই সেখানে যে কেউ ঢুকতে পারে না। সেই নিয়ে কথা কাটাকাটি চলতে থাকে উজি এবং নিশার সাথে পুলিশের। আর সেই কথা কানে আসে ঋষির। ঋষিদ্ধ উজির কন্ঠ শুনে চিনতে পারে। উজির গলার আওয়াজ সে এখনো ভোলেনি। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

