নতুনের স্ত্রী-এর স্বীকৃতি পেতে মোক্ষম চাল চাললো পার্বতী! নিজের জায়গা ধরে রাখতে পারল না কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট। বর্তমানে কমলিনী জীবনের মোড় ঘোরানো এপিসোড দেখানো হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন যদি পার্বতীকে স্ত্রী স্বীকৃতি না দেয় তাহলে সে আত্মহত্যা করবে বলে জানায়। এদিকে নতুন জানিয়ে দেয় সে যদি বিদেশে চলে যায় তাহলে পার্বতী তার ঠিকানাও খুজে পাবে না। তখন তাকে একাই সারা জীবন কাটাতে হবে। এরপর পার্বতী বারবার নতুনকে নিচে যাওয়ার অনুরোধ করে। কারণ নিচে পার্বতীর বাবা এসেছে ফুলশয্যার তত্ত্ব নিয়ে।
এরপরে নিচে এসে নতুন সবার সামনেই পার্বতীর বাবাকে জানায় এই বিয়ে সে মানে না। বন্ধ দরজার পেছনে পার্বতী নিজেই নিজের হাতে সিঁদুর পরেছে। তাই এই বিয়ের কোন মূল্য নেই নতুন এর কাছে। এদিকে পার্বতীর বাবা তো এসব মানে বুঝতেই পারছে না। যদি বিয়ে না হয়ে থাকে তাহলে নতুন এতদিন চুপ করে কেন ছিল। সেই প্রশ্ন ওঠে বারবার। এদিকে সবাই বারবার নতুনকে বলে একবার যখন পার্বতীর সিঁথিতে সিঁদুর উঠেছে তখন নতুন যেন সব স্বাভাবিকভাবে মেনে নেয়। কিন্তু নতুন এই বিয়ে মানতে নারাজ। মাঝখান থেকে বিপদে পড়েছে কমলিনী।
দু’দলে ভাগ হয়ে গিয়েছে বাড়ির লোকজন। একদল নতুনকে বিশ্বাস করতে শুরু করছে আবার আরেক দল পার্বতীকে নতুন স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পার্বতীয় তার বাবাকে বলে গ্রামে ফিরে যেতে এবং সবাইকে জানাতে সে সুখে আছে ভালো আছে এখান থেকে পার্বতী কোথাও যাবে না। গ্রামে তার বাবা-মার অপমান সে আর সহ্য করবে না। পার্বতীর বাবাও নতুনকে বলে তার মেয়েকে মেনে নিতে।

আরও পড়ুনঃ সিঁদুর দানের আগের মুহূর্তেই রুক্মিণীকে নিয়ে হাজির পারুল! রুকুকে দেখে কি মত বদলাবে গোপাল? দুর্ধর্ষ আজকের পর্ব!

নতুন হাসতে হাসতে জানিয়ে দেয় সে কোনভাবেই এই বিয়ে মানবে না। কিন্তু পার্বতী তার বাবাকে কথা দেয় কিছুদিন পরেই সে নতুনকে নিয়ে গ্রামে যাবে এবং সেখানে নতুন নিজে থেকে পার্বতীকে স্ত্রী এর স্বীকৃতি দেবে। পার্বতীর এই পাগলামি দেখে নতুন আরো হাসি পায়। ওদিকে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কমলিনী। কিন্তু পার্বতী কোনমতে কমলিনীকে বাড়ি থেকে যেতে দেয় না। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button