বিয়ের জন্য বোন উজির সামনে একগুচ্ছ শর্ত রাখল নিশা! এত সহজে দিদির বিয়ে দিতে পারবে তো উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার পর্দায় নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা। মাত্র কয়েকটি দিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে দর্শকদের মন জয় করতে এসেছে উজি এবং নিশা। উজির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নিশার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পাড়ার যার বিয়ে তার বাবা পুলিশে খবর দিয়েছিল ওই স্ক্যামারদের সম্পর্কে। তাই নিশা বদলা নিতে যে মেয়েটির বিয়ে তার সব গয়না চুরি করে নেয়। নিশা যে এইসমস্ত কাজ করেছে সেটা জানতে পারে না উজি। তার দিদিকে নিয়ে ভয় হতে থাকে। এদিকে বাড়ি ফেরার পথে ওই রাস্তাতেই আটকে পড়ে ঋষিদের গাড়ি। তখনই ঋষিদের সাহায্য করতে এগিয়ে আসে উজি।

তারপর উজি আর ঋষি অনেক চেষ্টা করে ওই গাছের গুরি সরায় রাস্তা থেকে। উজি এসে সাহায্য করায় ঋষির জামাই বাবু গ্রামের নামে নিন্দে করতে থাকে, গ্রামের মানুষদের অশিক্ষিত বলতে থাকে। তখনই উজি নিজের মতন করে তাকে যোগ্য জবাব দিয়ে দেয়। কিন্তু ওই অন্ধকারে গাড়ির আলোতে উজি ঋষির মুখ দেখতে পেলেও ঋষি উজির মুখ দেখতে পায় না। কিন্তু উজির কথা শুনে ঋষির মনে অন্যরকম অনুভূতি হয়। ঋষির মনে হয় উজির সাথে তার আবার দেখা হবে।

এদিকে বিয়ে বাড়িতে বর যাত্রী চলে এসেছে। কিন্তু কনে সাজাতে গিয়ে মেয়ের বিয়ের গয়নায় খুঁজে পায় না তার মা। সারা বাড়ি খোঁজার পরেও কোথাও একটা গয়নাও পাওয়া যায় না। সেই পরিস্থিতির মজা নিতে থাকে নিশা। আর উজি বুঝতে পারে তার দিদি নিশ্চয়ই কোন কান্ড ঘটিয়েছে। আর ঠিক তখনই হঠাৎ করে বিয়ে বাড়ির কারেন্ট চলে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায়। যদিও তার কিছুক্ষনের মধ্যেই আবারো আলোয় ভরে যায় চারিদিক।

আরও পড়ুনঃ চন্দ্র নয়, কমলিনীর পুরস্কারের টাকা চুরি করেছে বর্ষা! চোরকে হাতে হাতে ধরতে এবার বিরাট বড় পদক্ষেপ মিঠির! দুর্ধর্ষ আজকের পর্ব

আর তারপরেই কনের সাজে গয়না গাটি পড়ে বিয়ের মন্ডপে এসে উপস্থিত হয় কনে। নিশা সেই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায়। কি করে কনের গায়ে তার চুরি করা গয়নাগুলো এলো সেটাই বুঝতে পারে না নিশা। সে নিজের হাতে বিয়ে বাড়ির বাইরের মাঠে মাটিতে গয়নাগুলো চাপা দিয়ে রেখেছিল সেখান থেকে কি করে গয়নাগুলো পাওয়া গেল সেটাই তার মাথায় আসে না। আর উজির মুখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেই এই অসম্ভবকে সম্ভব করেছে। তারপরে উজি নিজে এসে নিশাকে জানায় সেই কাজ করেছে। যখন নিশা মাটির নিচে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল সেটা বুঝতে পেরেছিল উজি, আর সেখান থেকে গয়না বার করে নিয়ে এসেছে। এদিকে পরের দিন নিশার জন্য পাত্রপক্ষ সম্বন্ধ নিয়ে আসে। নিশা উজিকে জানিয়ে দেয় যদি নিশার সমস্ত শর্ত পূরণ করতে না পারে উজি তাহলে কিছুতেই এই বিয়ে করবে না সে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button