চন্দ্র নয়, কমলিনীর পুরস্কারের টাকা চুরি করেছে বর্ষা! চোরকে হাতে হাতে ধরতে এবার বিরাট বড় পদক্ষেপ মিঠির! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। চলতি বছরের প্রথম দিকেই এই ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। আর শুরু হওয়ার পর থেকেই বাকি জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি জায়গা করে নিয়েছে চিরসখা। বহুদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। অভিনেত্রীর বিপরীতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বর্ষা তার গয়না পাওয়া যাচ্ছে না দেখে চিৎকার করতে থাকে। তারপর নিজেই খুঁজে দেখে। কিন্তু বর্ষা তার গয়না কোথাও খুঁজে পায় না। তবে ব্যাগের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। বোঝাই যাচ্ছিল বর্ষার গয়না বিক্রি করে সেই টাকা নিয়ে পালানোর প্ল্যান ছিল চন্দ্রদের। যার সঙ্গে এত পিরিত ছিল বর্ষার তারাই কি হাল করলো তার। এদিকে বর্ষা তো রেগে গিয়ে বুবলাইকে বলে বসে তার বাবা চোর। এই কথা শুনে স্বাভাবিক ভাবেই বেশ রেগে যায় বুবলাই। তারপর চন্দ্রর স্যুটকেস থেকে পাওয়া ওই টাকা নিয়ে বর্ষা নিজের কাছে রেখে দেয়।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কমলিনী তার শাশুড়ির গয়নাগুলো ছাড়িয়ে আনার জন্য তার আলমারি লকারে রাখা টাকাগুলো খুঁজাখুঁজি করছিল। কিন্তু খোঁজাখুঁজির পরেও টাকাগুলো কিছুতেই খুঁজে পাচ্ছিল না সে। সেজন্য গোটা আলমারি তন্নতন্ন হয়ে খুঁজতে থাকে। এদিকে সেই সময় ঘরে আসে মিঠির পিসি। সে এসে পুরো ঘটনা শোনার পর জানতে চায় কমলিনী টাকাগুলো কোথায় রেখেছিল। কমলিনীর স্পষ্ট মনে আছে সেই লকারে টাকাগুলো রেখে চাবি নিজের কাছে রেখেছিল। কারণ সে জানতো অন্য কোথাও রাখলে বিপদ আছে।
তাই টাকাগুলো কোথায় হারিয়ে গেল সেটাই বুঝতে পারছে না কমলিনী। সকলেই প্রথমে সন্দেহ করে চন্দ্রকে, কারণ চন্দ্র এতগুলো গয়না টাকা সব চুরি করেছিল এ বাড়ি থেকে। এমনকি বাড়ির দলিলটাও চুরি করে নিয়েছিল। তাই তার পক্ষে টাকাগুলো নেওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পুলিশ তো তাদের ব্যাগ বাড়িতে রেখেছিল সেখানেই যা টাকা গয়না থাকার ছিল আর তারা যাওয়ার সময় কোন কিছু নিয়ে যেতে পারেনি। তাহলে কমলিনীর টাকাগুলো গেল কোথায়, সেটাই হলো প্রশ্ন। আর ঠিক তখনই মিঠি এসে বলে বর্ষা কি আদৌ সত্যি কথা বলছে তার গয়নাগুলো কি আদৌ চুরি গেছে?
আরও পড়ুনঃ টগরকে তার আসল জায়গা বুঝিয়ে দিল পারুল! সংসারের অশান্তি লাগানোর শাস্তি হাতেনাতে পেলো টগর! দুর্ধর্ষ আজকের পর্ব
এ কথা শোনার পর কুরচিরও খটকা লাগে। হতেই পারে বর্ষা মিথ্যা কথা বলেছে, সে তো মিথ্যেবাদী সেটা প্রথম থেকেই জানে সকলে। কিন্তু কমলিনী প্রথমে বিশ্বাস করতে চায় না। তখন কুরচি জানাই কমলিনীর কাছে যে টাকা রয়েছে সেই টাকার নাম্বারের সাথে বর্ষার কাছে থাকা টাকার নাম্বার মিলিয়ে দেখলে সব প্রমাণ হয়ে যাবে। তাই জন্য সকলে মিলে নিচে যায় বর্ষার কাছে থাকা টাকাগুলো দেখার জন্য। বর্ষাকে ডেকে তারা সমস্ত ঘটনা জানায়, কিন্তু বর্ষা কোনভাবেই নিজের টাকাগুলো বের করবে না। কমলিনী জানায় সে থানা পুলিশ করতে চাইছে না, বর্ষার গয়না হারিয়ে গেছে তাও বর্ষা পুলিশে খবর দেয়নি। এ ব্যাপারটা ভীষণ সন্দেহজনক। তাই টাকাগুলো বর্ষাকে বের করে আনতে বলে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

