প্রথমবার মুখোমুখি ঋষি-উজি! ঝড়-ঝঞ্ঝার রাতে ঋষির দিকে বাড়িয়ে দিলো সাহায্যের হাত! দুর্ধর্ষ আজকের পর্ব

দিন কয়েক হলো জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস (Shruti Das)। গত দুই বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নিশাকে খারাপ পথে থেকে বের করে আনতে তার বাবা বিয়ের ঠিক করেছে। কিন্তু নিশা এখন বিয়ে করবে না। কিন্তু তার বাবা বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। এদিকে দিদির বিয়ের জন্য তার মায়ের সমস্ত গয়না পালিশ করতে দেওয়ার কথা জানায় উজি। কিন্তু নিশার প্ল্যান সে পাড়ার অন্য মেয়ের বিয়েতে গিয়ে সেখানেও কোন স্ক্যাম করবে। উজির দিদিকে নিয়ে ভয় হতে থাকে।

তারপর নিশার বাবার জমির মালিকের সাথে দেখা করতে রওনা দেয়। এদিকে সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায় দুই বোন। উজি সুন্দর সাবলীল সাজ সাজলেও নিশা শরীর দেখানো পোশাক পরে সেজে ওঠে। আর দিদিকে এসমস্ত পোশাক পরতে না করলেও বোনের কথা শোনে না নিশা। ওই সাজেই চলে যায় বিয়ে বাড়ি। এদিকে নিশার পোশাক নিয়ে পাড়ার লোক আলোচনা করতে থাকে।

এদিকে মেয়ের বিয়ের জন্য স্ত্রীয়ের নামে কেনা জমি বিক্রি করতে ঋষি ব্যানার্জির সাথে কথা বলতে যায় উজির বাবা। ঋষি কথা দেয় জমির যা বাজার মূল্য সেটাই পাবেন তিনি। ঋষি নিজে তাকে কথা দেয়। কিন্তু ঋষির সাথে যে দুজন কাজ করে তাদের মতলব ভালো নয়, কিন্তু ঋষি তাদের প্ল্যানের কথা আন্দাজ করতে পারে না।

আরও পড়ুনঃ সোহিনীর ব্যাগে মিলল বাড়ির দলিল! বর্ষার গয়না বেচে দিয়েছে চন্দ্র! নিজের স্বার্থে ঘা লাগায় মুখোশ খুলে গেলো বর্ষার! দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে পাড়ার যার বিয়ে তার বাবা পুলিশে খবর দিয়েছিল ওই স্ক্যামারদের সম্পর্কে। তাই নিশা বদলা নিতে যে মেয়েটির বিয়ে তার সব গয়না চুরি করে নেয়। নিশা যে এইসমস্ত কাজ করেছে সেটা জানতে পারে না উজি। তার দিদিকে নিয়ে ভয় হতে থাকে। এদিকে বাড়ি ফেরার পথে ওই রাস্তাতেই আটকে পড়ে ঋষিদের গাড়ি। তখনই ঋষিদের সাহায্য করতে এগিয়ে আসে উজি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হবে।

Back to top button