সোহিনীর ব্যাগে মিলল বাড়ির দলিল! বর্ষার গয়না বেচে দিয়েছে চন্দ্র! নিজের স্বার্থে ঘা লাগায় মুখোশ খুলে গেলো বর্ষার! দুর্ধর্ষ আজকের পর্ব

দিন দিন যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকটি। প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন চমক। চন্দ্র আর কমলিনীর ডিভোর্সের মামলা যত এগোচ্ছে তত যেন নতুন নতুন তথ্য উঠে আসছে। দর্শকেরাও অধিক আগ্রহে বসে আছে চন্দ্র এবং কমলিনীর ডিভোর্স দেখার জন্য।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, চন্দ্র সোহিনীকে অ্যারেস্ট করে নিয়ে গেলেও কমলিনী ছোট মেয়েটিকে ফেলে দিতে পারে না। কারণ তার কোন দোষ নেই এতে। এরপর চন্দ্রের মা বুঝতে পারে পুলিশ যা বলছে সব সত্যি। তিনিও এখন আর ছেলের মুখ দেখতে চান না। অবশেষে কমলিনী জিতে গেল। আজ তার জীবন রক্ষা পেল। বুবলাই নিজের বাবাকে চিনতে পারল। পুলিশ চন্দ্র, সোহিনী দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে গেল।
সকলে মিলেই এবারে চন্দ্রর মাকে বলতে থাকে যার হয়ে সে এতদিন কথা বলেছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করেছে সেই আর এমন কাণ্ড করলো, এবারে তার চোখ খুলেছে। কিন্তু তার কিছু করার ছিল না, তার একমাত্র ছেলে এমন কাজ করতে পারে সেটা ভাবতে পারেননি তিনি।
এরপর চন্দ্র আর সোহিনীর স্যুটকেস নিয়ে আসা হয়। কমলিনী, বর্ষা সকলের গয়নাই উধাও। তাই বাবিল আর মিটিল মিলে তাদের ব্যাগ দুটো নিয়ে আসে। এরপর শুরু হয় তল্লাশি। প্রথম ব্যাগ থেকে উদ্ধার হয় কমলিনীর গয়না, চন্দ্রর মায়ের গয়না। নিজের ছেলে যে তার গয়না চুরি করতে পারে সেটা তিনি ভাবতেই পারেনি। একগুচ্ছ গয়না তো আগেই বিক্রি করে দিয়েছে চন্দ্র, আর বাকি যা ছিল সব নিয়ে পালানোর প্ল্যান করেছিল।
আরও পড়ুনঃএই সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুর্ধর্ষ ফলাফল! পরশুরামকে পিছনে ফেলে প্রথম স্থানে পরিণীতা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
এরপর বর্ষা তো তার গয়না পাওয়া যাচ্ছে না দেখে চিৎকার করতে থাকে। তারপর নিজেই খুঁজে দেখে। কিন্তু বর্ষা তার গয়না কোথাও খুঁজে পায় না। তবে ব্যাগের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। বোঝাই যাচ্ছিল বর্ষার গয়না বিক্রি করে সেই টাকা নিয়ে পালানোর প্ল্যান ছিল চন্দ্রদের। যার সঙ্গে এত পিরিত ছিল বর্ষার তারাই কি হাল করলো তার। এদিকে বর্ষা তো রেগে গিয়ে বুবলাইকে বলে বসে তার বাবা চোর। এই কথা শুনে স্বাভাবিক ভাবেই বেশ রেগে যায় বুবলাই। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হবে।

