ঋষির বিরুদ্ধে ষ’ড়যন্ত্র করছে তারই আপনজন! উজি নিশা কি পারবে নিজের উদ্দেশ্যে সফল হতে? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা তো প্ল্যান সাজাতে থাকে। আর ঠিক তখনই নিশাদের বাড়ির বাড়িওয়ালা ঋষিকে জানিয়ে দেয় তাদের বাড়িতেই দুই বোন উঠেছে। এরপর সরাসরি ঋষি পৌঁছে যায় নিশাদের ঘরের সামনে। সমানে গিয়ে দরজা ধাক্কাতে থাকে সবাই মিলে। এরপরে নিশা দরজা খুলে বেরিয়ে আসে। দরজা খুলে নিশা ঋষিকে দেখে আর নিজের রাগ সামলাতে পারে না। সরাসরি ঋষির বুকে ছুরি চালিয়ে দেয়। যদিও পুরোটাই নিশার কল্পনা। ঋষিকে দেখে তার খুন করতে ইচ্ছা করছিল। তবে দরজা খুলে নিশার মুখ দেখতে পায় ঋষি। মুখে মাস্ক লাগানো ছিল তার।

ওই এজেন্সির ভদ্রলোক নিশার গলা শুনে বুঝতে পারে যাকে তারা খুঁজছে সে এ নয়। আর ঘরে নিশা উজিকে অসুস্থ সাজিয়ে শুইয়ে রাখে। ঋষির সামনে আনতে চায় না বোনকে। তাই বাধ্য হয়ে ঋষিরা সেদিনের মতো আপাতত চলে যায় নিশাদের বাড়ি থেকে। আসলে উজি আগেই ঋষি ব্যানার্জিকে জানলা থেকে দেখে ফেলেছিল। আর তাদের খোঁজ করতে শুনে ফেলেছিল।

তাই জন্য দিদিকে সাবধান করে দিয়ে উজি পুরো প্ল্যানটা সাজায়। উজি নিজেই দিদির মুখে মাস্ক লাগিয়ে দেয়। মাথায় টুপি পরিয়ে নিজে অসুস্থ হয়ে শুয়ে থাকে বিছানায়। যাতে ঋষি ব্যানার্জীর মুখোমুখি হলেও তারা কেউ চিনতে না পারে তাদের। এরপর তো নিশা উজিকে বোঝাতে থাকে গুন্ডা পাঠিয়ে তাদের মারতে পারেনি বলে ঋষি নিজে এসেছে তাদের মারতে।

আরও পড়ুনঃ লন্ডনের মাটিতে পা রাখতেই অতীতের মুখোমুখি পারুল! কার সঙ্গে দেখা হলো নায়িকার? ফাঁ’স আজকের দুর্ধর্ষ এপিসোড!

ওইদিকে ঋষির জন্য মানদ করতে মন্দিরে সপরিবারে যাওয়ার প্ল্যান করে ঋষির মা। আর নিশার লোক সেই খবর জোগাড় করে এনে দেয়। নিশা আগেই জানতো ঋষির মা মন্দিরে যাবে। তাই সব প্ল্যান সাজিয়ে রেখেছিল। এরপর নিশা উজিকে ঋষির পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button