মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো নিশা! উজির মাথায় ঋষির নামের সিঁদুর! এসব দেখে বিয়ের মণ্ডপে একি কাণ্ড ঘটিয়ে বসলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

কিছু দিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। এই ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি। শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাবাকে হারিয়ে, দুই বোনের লড়াই জিতে নিয়েছে মানুষের মন। বাবার খুনিকে শাস্তি দেওয়ার জন্য নিজের বোনকে গুটি বানিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলো নিশা। কিন্তু শেষ পর্যন্ত এমন ভরাডুবি হবে সেটা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি। দিদির তালে তাল মিলিয়ে ভয়ানক খেলায় মেতে উঠেছিল উজি। আর তার পরিণতির স্বরূপ নিজেকেই বলি দিতে হল তাকে।
বিয়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উজি নানা রকম ভাবে চেষ্টা করছিল সেখান থেকে পালানোর। কখনো সে বাড়ির মেইন সুইচ অফ করে দিয়ে অন্ধকারে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল আবার কখনো ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন তার দিদি তাড়াতাড়ি চলে আসে। কিন্তু এইবার ভগবান তার কথা শোনেননি। এক সূত্রে বাঁধা পড়েছে ঋষি উজির জীবন।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, অনেক কষ্টে পুলিশকে ধোঁকা দিয়ে তাদের নজর এড়িয়ে এবং একইসঙ্গে মৃত্যুর চোখে ধুলো দিয়ে নিজের বোনের বিয়ে আটকাতে মণ্ডপে উপস্থিত হয়েছে নিশা। তার দুই চোখ শুধুমাত্র একজনকেই দেখতে চাইছে সে হলো তার ছোট্ট বোন। তার জামা কাপড়ের অবস্থা খারাপ, মাথা দিয়ে রক্ত পড়ছে, গা হাত পায়ে একাধিক স্থানে ক্ষত চিহ্ন।
আরও পড়ুনঃ ‘মৃ’ত্যুর আগেই মেরে ফেলবেন না প্লিজ’- অসুস্থতা কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফিরতেই নতুন অঘটন! সমাজ মাধ্যমে মুখ খুললেন জিতু কামাল! কী হয়েছে অভিনেতার?
বোঝাই যাচ্ছে অনেক বড় ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। তবে বোনের কাছে আসতে অনেকটা দেরি করে ফেলেছে সে। কথা ছিল বিয়ের আগে এসে এই বিয়েটা থামিয়ে দেবে নিশা। কিন্তু সেটা আর হলো না। উজির সিঁথিতে ততক্ষণে উঠে গিয়েছে ঋষির নামে সিঁদুর। সেটা দেখামাত্রই রাগে দুঃখে জ্বলে ওঠে নিশা। তবে কি এখানেই ফাঁস হয়ে যাবে তাদের গোপন অভিসন্ধি?

