স্বামীকে বাঁচাতে দিদির বিরুদ্ধে রুখে দাঁড়ালো উজি! দুই বোনের মাঝে উঠলো দেওয়াল! ভালোবাসার বন্ধন ছিন্ন করে শুরু হলো এক নতুন অধ্যায়!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় এই কিছুদিন হলো শুরু হয়েছে জোয়ার ভাঁটা (Jwoar Bhanta)। কয়েকদিনের মধ্যেই দর্শকদের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে এটি। বাপ মা মরা দুই বোনের করুন কাহিনী ধীরে ধীরে এক হিংসাত্মক পথে এগিয়ে গিয়েছে। বর্তমানে দিদির গাফিলতিতে বোনের জীবন বাঁধা পড়েছে তাদেরই সবচেয়ে বড় শত্রুর সঙ্গে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এমনই কিছুর সম্ভাবনা অনেকদিন আগেই করেছিলেন দর্শকমহল। সেটারই বাস্তবায়ন ঘটলো এই প্রচার ভিডিওয়। খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দুই বোনের ভালোবাসার সম্পর্ক। সিঁথির সিঁদুর বাঁচাতে এবার দিদির বিরুদ্ধেই লড়বে উজি।
এই প্রচার ভিডিওতে দেখা যায়, ঋষি তার স্ত্রী অর্থাৎ উজিকে নিয়ে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় ঘুরতে এসেছে। সে বুঝতে পেরেছিল বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনা, তার দিদির অসুস্থতা এই সবকিছু তার স্ত্রীয়ের উপর প্রভাব ফেলেছে। স্ত্রীকে খুশি করতেই তার এই ছোট্ট প্রয়াস। কিন্তু ঋষি বা উজি কেউই বুঝতে পারেনি তাদের এক বড় অঘটনের সম্মুখীন হতে হবে।
তারা একটি গাড়ি করে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। যাত্রাপথে ঋষি আর উজির মধ্যে কথাবার্তা চলতে থাকে। উজি ধীরে ধীরে ঋষির কথা বার্তা, আচরণ, মিষ্টি সভাবকে ভালবাসতে শুরু করে। ঠিক এমন সময় গাড়ির চাকা গর্তে আটকে যায়। গাড়ির চালক ঋষিকে সেই চাকা তুলতে সাহায্য করতে বলে। সাহায্য করতে নামা মাত্রই সেখান থেকে হঠাৎ গায়েব হয়ে যায় ঋষি।
আরও পড়ুনঃ নতুনের বুকে মাথা রাখলো কমলিনী! কুরচিকে কাছে টেনে নিল তার স্বামী! মিলে মিশে গেল দুই ভেঙে যাওয়া সম্পর্ক! দুর্ধর্ষ আজকের পর্ব
ঋষিকে না দেখতে পেয়ে উজিও গাড়ি থেকে নেমে পড়ে। তখনই গাড়ি চালকের ছদ্মবেশ খুলে নিজের আসল রূপ ধারণ করে নিশা। কিন্তু উজির সেই দিকে এতটুকুও চিন্তা নেই। সে তখন ঋষিকে খুঁজতে ব্যস্ত। তবে কি এখান থেকেই শুরু হবে দুই বোনের শত্রুতা? দর্শকদের ধারণা এখানেই আলাদা হয়ে যাবে দুই বোনের পথ। নিজের স্বামীকে বাঁচাতে এবার দিদির বিপক্ষে যাবে উজি।

