নতুনের বুকে মাথা রাখলো কমলিনী! কুরচিকে কাছে টেনে নিল তার স্বামী! মিলে মিশে গেল দুই ভেঙে যাওয়া সম্পর্ক! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) যে কয়েকটি ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের মন ছুঁয়ে যেতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চিরসাখা (Chirosokha)। এখানে এমন এক মধ্যবয়সী প্রেম প্রদর্শিত হচ্ছে, যা বর্তমান সমাজের সমস্ত প্রেমকে হার মানাতে বাধ্য। যত দিন যাচ্ছে আরও বেশি করে দর্শকদের মনের মত হয়ে উঠছে এই ধারাবাহিক।

অনেকেই এই ধারাবাহিকের গল্পকে পরকীয়া আখ্যা দিলেও, এই ধারাবাহিক প্রতি নিয়ত সমাজে ঘটে চলা বা বলা ভালো প্রতিটি বাড়িতে ঘটে চলা ন্যায়-অন্যায়, ভালো মন্দো, ভালোবাসা এবং হিংসার ছবি টেলিভিশনের পর্দায় (Bengali Television) তুলে ধরছে। যার ফল স্বরূপ মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকরা এই ধারাবাহিকটিকে আপন করে নিয়েছে।

গত কয়েক দিনের পরবে দর্শকরা দেখেছিলেম, বুবলাইয়ের শয়তানি ধরা পড়ে গেছে এবং নতুন কমলিনীর মাঝে মান অভিমানের পালা চলছে। নতুন তার কথার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে, যাই হয়ে যাক না কেন সে কমলিনীকে কোনদিনই ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তাই বলে কমলিনীরও নতুন কে বারবার আঘাত করার কোন অধিকার নেই। এরপর আর কিছু বলতে না দিয়ে নতুন কে জড়িয়ে ধরে কমলিনী। এখানেই তাদের অভিমানের পর্ব শেষ হয়।

অন্যদিকে দেখা যায়, কুরচি কোনভাবেই ঘরে থাকতে রাজি হয় না এবং নিজের জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখন তার স্বামী তাকে আটকায়। সে বলে, তার ইতিমধ্যেই দুবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। তার জীবনের কোন ভরসা নেই। যেকোনো দিন যা খুশি একটা হয়ে যেতে পারে। শেষ জীবনটা সে তার স্ত্রীর সাথে কাটাতে চায়। কথাগুলো শুনে চোখে জল চলে আসে কুরচির।

আরও পড়ুনঃ জি জলসার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে গেল পরিণীতা! দীর্ঘ সময় পর শীর্ষে পরশুরাম! প্রথম পাঁচে দেখা নেই ফুলকির! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

পরের দিন সকাল হতেই শুরু হয়ে যায় গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে মায়ের স্বপক্ষে কথা বলে তার ছেলে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে দাঁড়িয়ে বিলের অংক শুনে হাবুডুবু খেতে শুরু করেছে বর্ষা আর বুবলাই। অন্যদিকে একের পর এক সত্যি উদঘাটন করে বর্ষার থোতা মুখ ভোঁতা করে দিচ্ছে কৃষাণু।

Back to top button