একদিকে নিশার টাকার হাতছানি, অন্যদিকে উজির রাজ্যকে দুর্নীতিমুক্ত করার শপথ! প্রকাশ্যে জোয়ার ভাঁটা ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!

বর্তমানে জি বাংলা-র (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ লড়াই আর চড়াই-উতরাই পেরিয়ে উজি নিশা দুই বোন এখন একে অপরের মুখোমুখি। একদিকে যেমন সৎ পথে থেকে সমাজকে দুর্নীতিমুক্ত করার শপথ নিয়েছে উজি, অন্যদিকে অপরাধ জগতের অন্ধকার হাতছানি শহরকে গ্রাস করতে উদ্যত নিশা।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, নিশা আবারও তার পুরনো জালিয়াতির দুনিয়ায় সক্রিয় হয়ে উঠেছে। সে ভানুর সামনে টাকার বান্ডিল ছড়িয়ে দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছে। নিশার মতে, শহরে এখন প্রচুর টাকা উড়ছে, শুধু তা ধরার কৌশল জানতে হবে। ভানু যখন সাধারণ চাকরির কথা ভাবছে, তখন নিশা তাকে বোঝায় যে পরিবারের মুখে হাসি ফোটাতে হাড়ভাঙা খাটুনির প্রয়োজন নেই শুধু একটি ফোনের মাধ্যমেই ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়া সম্ভব। মূলত, নিশা ভানুকেও তার অপরাধের অংশীদার করে তুলতে চাইছে।
অন্যদিকে, গল্পের নায়িকা উজ্জ্বলা সম্পূর্ণ বিপরীত এক আদর্শ নিয়ে পথ চলা শুরু করেছে। তাকে দেখা যায় একজন পুলিশ অফিসারের সামনে স্যালুট দিয়ে দাঁড়িয়ে থাকতে। অফিসার তাকে ট্রেনিংয়ের পোশাক হাতে তুলে দিয়ে জানান যে, আজ থেকে ‘উজ্জ্বলা ব্যানার্জি’-র অফিশিয়াল ট্রেনিং শুরু হচ্ছে। উজি অত্যন্ত দৃঢ়তার সাথে জানায়, তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই রাজ্যকে যাবতীয় দুর্নীতি থেকে মুক্ত করা। অন্যায়ের বিরুদ্ধে তার এই আপসহীন লড়াই এখন এক নতুন মাত্রা পেল।
ঋষি উজির এই পরিবর্তন এবং লড়াইয়ের মানসিকতা দেখে মনে মনে বেশ খুশি এবং গর্বিত। উজিকে উৎসাহিত করতে থাকে। ঋষির এই নীরব সমর্থন উজ্জ্বলাকে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে, যা দর্শকদের নজর কেড়েছে। গল্পের রহস্য আরও ঘনীভূত হয় যখন মহারানী অর্থাৎ নিশা জিৎ বাসুকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মহারানী জানায় যে, আগামী দুই মাসের মধ্যে শহরের দুটো বড় ব্যাংক পুরোপুরি খালি হয়ে যাবে।
আরও পড়ুনঃ গল্পের সাথে মিলে গেল জীবনের শেষ অঙ্ক!নিজের মৃ’ত্যু কথা আগেভাগেই জেনে গিয়েছিলেন রাহুল? ৮ বছর আগে তাঁর কলমে ফুটে ওঠা সেই আশ্চর্য ভবিষ্যৎবাণী! মিলে গিয়েছে বয়সটাও!
এই বিশাল চুরির পরিকল্পনা শুনে জিৎ বাসু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং আত্মবিশ্বাসের সাথে নিশাকে জানায় যে, এতদিন লোকে শুধু জিৎ বাসুর সাধারণ ধামাকা দেখেছে, এবার থেকে শুরু হবে ‘ডাবল ধামাকা’। বোঝা যাচ্ছে যে জোয়ার ভাঁটা-র আগামী এপিসোডগুলোতে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।

