যোগমায়ার স্লট ঘোষণা করলো চ্যানেল, চূড়ান্ত হলো ইচ্ছে পুতুল সম্প্রচারের অন্তিম তারিখ!

ইতিমধ্যেই দর্শকরা এটা ভালোভাবেই বুঝে গিয়েছেন যে, যেকোনো ধারাবাহিকের টেলিভিশনের (Bengali Television) পর্দায় দীর্ঘদিন সম্প্রচারের পিছনে যে জিনিসটির ভূমিকা অপরিহার্য সেটি হল টিআরপি। একটি ধারাবাহিকের সম্প্রচারের জন্য যে বিষয়টি শেষ কথা বলে সেটি হল এই টিআরপি (TRP)। এটা না থাকলে সেই ধারাবাহিকটিকে দীর্ঘদিন সম্প্রচার করতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ। জি বাংলা (Zee Bangla) এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলোর টিআরপি অত্যন্ত কম। এইবার শেষ হতে চলেছে তেমনি এক মেগা।
ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিক আসার কথা চলছে জি বাংলা চ্যানেলে। তার মধ্যে একটি হলো যোগমায়া। ইতিমধ্যেই এই আসন্ন ধারাবাহিকের প্রোমো ভিডিও সম্প্রচার করেছে চ্যানেল। সেটা দেখার পর থেকেই দর্শকরা জানতে চাইছিলেন যে কবে এবং কোন সময় থেকে সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। অবশেষে ধারাবাহিকের স্লট ঘোষণা করলো চ্যানেল কর্তৃপক্ষ। তবে সেটা দেখে খুশি হওয়ার পাশাপাশি বেশ মন খারাপ দর্শকদের।
কারণ ধারাবাহিকটি আসতে চলেছে দর্শকদের অত্যন্ত প্রিয় একটি ধারাবাহিকের জায়গায়। শুরু হওয়ার পর বেশ কিছুদিন সমালোচিত হলেও ধীরে ধীরে যতদিন এগিয়েছে সবার মন জয় করে নিয়েছে ইচ্ছে পুতুল। ধারাবাহিকের নায়িকার প্রতিবাদী সত্তা এবং সৎ মানসিকতা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। নায়ক নায়িকার জুটিকেও বেশ পছন্দ করেন ভক্তরা। সমস্যা কেবল একটাই আর সেটাই প্রধান সমস্যা। ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম। এই টিআরপিতে কোন ধারাবাহিককে সম্প্রচার করতে চায় না চ্যানেল।
তাই এবার ইচ্ছে পুতুল ধারাবাহিকের স্লটে আসছে এই মেগা। আগামী ১১ মার্চ থেকে প্রতিদিন সন্ধে ছটায় সম্প্রচার শুরু হবে যোগমায়ার। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে দর্শকদের প্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ এবং নায়ক সৈয়দ আরেফিনকে। তাহলে সত্যি করেই শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল!
এখনো অবধি ইচ্ছে পুতুল ধারাবাহিকের নতুন কোন স্লট ঘোষণা করা হয়নি। তাই জল্পনা, শেষ হচ্ছে ইচ্ছে পুতুল। যদিও এই ধারাবাহিকটি যে সত্যি করেই শেষ হচ্ছে সেই নিয়ে চ্যানেলের তরফ থেকে এখনো অবধি কিছুই জানানো হয়নি। যদি আর কিছুদিনের মধ্যে নতুন স্লট ঘোষণা করা না করা হয় তাহলে বোঝা যাবে সত্যিই ধারাবাহিকটির আর সম্প্রচার করা হবে না।

