নিজের শালির সাথে প্রেম করছে জিষ্ণুর! খবর প্রকাশ পেতেই হইচই দর্শক মহলে!

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সম্প্রসারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিককে পরিণত হয়েছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। পরপর এই ধারাবাহিকে এসেছে অনেক টুইস্ট। তবে আগে যাই হোক না কেন বর্তমানে ধারাবাহিকের পর্ব গুলি দর্শকদের মন ছুয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই ধরা পড়েছে মেঘের সবথেকে বড় শত্রু ময়ূরী। বিয়ে করে সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে মেঘ। এই ধারাবাহিকের একটি অন্যতম প্রধান চরিত্র হচ্ছে জিষ্ণু।

এই জিষ্ণুকে নিয়েই এখন মত গোটা নেটপাড়া। ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘খেলনা বাড়ি’, ‘ফেলনা’ ও ‘গোধূলি আলাপ’-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে জিষ্ণু অর্থাৎ অভিনেতা শমীক চক্রবর্তীকে। প্রধান চরিত্র না হলেও তার অভিনয় নজর কেড়েছেন ভক্তদের।

জি বাংলার ইচ্ছে পুতুল সিরিয়ালে একেবারে প্রথম দিকে দেখানো হয়েছিল জিষ্ণু ভালোবাসে মেঘকে। দর্শকরা ভেবেছিলেন হয়তো মেঘের নতুন নায়ক হিসেবে এবার দেখা যাবে তাকেই। তবে হঠাৎই গল্প ছয় মাসের লিপ নেয়। আর তারপরেই ঘুরে যায় গল্প। জিষ্ণু মেঘকে নয় বরং মেঘেরই ননদ গিনিকে মন দিয়ে বসে। তবে বাস্তবে এই জিষ্ণু প্রেম করছেন নিজের শালির সঙ্গে!

কিছুদিন আগে দিদি নম্বর ১-এ এসেছিলেন অভিনেতা শমীক। সেখানে সেতার কেরিয়ারের শুরুর স্ট্রাগল সবার সাথে শেয়ার করে। সে বলে, “প্রথমে যখন কলকাতায় আসি, তখন জানতাম না কীভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকব, কোথায় অডিশন হয়? কলকাতায় ছোট্ট একটা রুমে থাকতাম, আমার এত বড় চেহারা ওই রুমে ঠিক সেটও হত না। সেসময় রান্না করতাম, বাসন মাজতাম, ঘর মুছতাম, বাথরুমও পরিষ্কার করেতাম, সব কাজই আমি নিজে করেছি। কোন ইনকামও নেই, তাই মা-ই আমায় ওই ঘরের ভাড়া দিত। এরপরে অবশ্য আমি মডেলিং শুরু করি। সেখান থেকে যা আয় হত, তা দিয়েই বাড়িভাড়া দিতাম।” তবে এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই অভিনেতা। তাই জিষ্ণুকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই।

দর্শকরা জানতে চান কার প্রেমে পড়েছেন জিষ্ণু? অভিনেতা নিজের শালির সঙ্গেই নাকি প্রেম করছেন! হ্যাঁ একথা একদম ঠিক তবে সেটা রিয়েল লাইফের শালী নয় বরং রিল লাইফের শালী। অর্থাৎ ইচ্ছে পুতুল ধারাবাহিকে তার নায়িকা গিনির বোন মিনির সাথে বাস্তব জীবনে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সরস্বতী পুজোয় রাজ চক্রবর্তীর বাড়ির সরস্বতী পুজোয় এসেছিলেন একত্রে। আর সেখানেই প্রেমে শিলমহোর দিলেন ইচ্ছে পুতুলের শমীক চক্রবর্তী আর সোনালিসা দাস।

Back to top button