‘এই গানটা আমার কাছে পুরনো বইয়ের পাতার গন্ধের মত…’ শিরিনের গানে মন্ত্রমুগ্ধ জিতু কমল! সেই গানে ভিডিও পোস্ট করে প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা!

বাংলা টেলিভিশনের (Bangla Television) জগতে জি বাংলা (Zee Bangla) বরাবরই নতুন নতুন গল্পের স্বাদ নিয়ে আসে। সেই ধারা বজায় রেখেই শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। তবে এই ধারাবাহিকটি দর্শকদের কাছে বিশেষ হওয়ার প্রধান কারণ হলো এর অসমবয়সী প্রেমের গল্প। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেতা জিতু কামাল (Jeetu kamal)। ধারাবাহিকে শুরুতে নায়িকা চরিত্রে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা গেলেও ব্যক্তিগত সমস্যার কারণে ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেন অভিনেত্রী। বর্তমানে ধারাবাহিকের নায়িকা অপর্ণার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রীর শিরিন পাল (Shirin Paul)।
শিরিন পালের অভিনয়ের হাতেখড়ি থিয়েটারের মঞ্চে। শৈশব থেকেই তিনি নাটকের দলের সাথে যুক্ত ছিলেন। থিয়েটার ছিল তার ভালোবাসার জায়গা এবং শৃঙ্খলার পাঠশালা। দীর্ঘদিন থিয়েটারে অভিনয়ের পর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মাধ্যমে শিরিন প্রথমবার টেলিভিশনের দুনিয়ায় পা রাখেন। একজন নবাগতা হিসেবে সরাসরি জি বাংলার মতো বড় প্ল্যাটফর্মে এবং জিতু কামালের মতো অভিজ্ঞ অভিনেতার বিপরীতে সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক।
তবে অভিনয়ের পাশাপাশি অসম্ভব সুন্দর গান করে শিরিন। তার প্রমাণ দিলেন সহ অভিনেতা জিতু কামাল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে অভিনেতা একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শিরিন মেকআপ রুমে বসে খালি গলায় গান করছে। সেটাই রেকর্ড করে জিতু পোস্ট করেছেন আর ক্যাপশনে লিখেছেন, ‘এই ভিডিওটা আমার কাছে পুরনো বইয়ের পাতার গন্ধের মত। রিল-বুমেরাঙ্গের প্রজন্মে, এ যেন অতিশয় এক বুমরাং। (এ শিক্ষার জন্যে সম্পূর্ণ কৃতিত্ব ওর মা’র)’
শুটিংয়ের ব্যস্ত শিডিউলের মাঝে মেকআপ রুমই হলো অভিনেতা-অভিনেত্রীদের বিনোদনের জায়গা। সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের নবাগতা নায়িকা শিরিন পাল মেকআপ রুমে বসে খালি গলায় একটি গান গাইছেন। আর সেই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছেন খোদ জিতু কামাল।
আরও পড়ুনঃ তিন প্রজন্ম এক ফ্রেমে! শর্ট ফিল্মে প্রথম বার সাবিত্রী চট্টোপাধ্যায়! প্রথমবার ক্যামেরার সামনে অভিনেতা রূপে পিঙ্কিপুত্র ওস! ছোট্ট ছেলের অভিনেতা হওয়ার খবরটা জানেন কাঞ্চন?
ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। ভক্তরা শিরিনের গানের গলা শুনে অবাক এবং আপ্লুত। জিতু কামালের মতো একজন সিনিয়র অভিনেতা যেভাবে নতুন প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরেছেন, তা নেটিজেনদের কাছে প্রশংসা কুড়িয়েছে। এই ভিডিওটি প্রমাণ করে দিল যে শিরিন কেবল একজন দক্ষ অভিনেত্রীই নন, বরং একজন সুকণ্ঠী গায়িকাও বটে।

