‘মেকাপের নামে র’ক্তারক্তি কান্ড করলেন…’- মেকআপ করতে গিয়ে ফাটিয়ে দিলেন জিতু কামালের মাথা! একেবারে র’ক্তারক্তি কান্ড আইনের দ্বারস্থ অভিনেতা!

টলিউডে (Tollywood) বর্তমানে যে সমস্ত অভিনেতারা সাফল্যের সঙ্গে নিজেদের জনপ্রিয় তাকে বজায় রেখেছে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। সিনেমা থেকে সিরিয়াল, ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই অভিনেতার অবাধ চলাচল। নিজের অভিনয়ের দক্ষতার মধ্যে দিয়ে বাংলার দর্শকদের মন জয় করে ফেলেছেন তিনি। তবে এইবার অভিনেতার সঙ্গে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।

কোন না কোন বিষয় নিয়ে সর্বদাই নেট পাড়ায় চর্চায় থাকেন অভিনেতা জিতু কামাল। কখনো বিবাহ বিচ্ছেদ আবার কখনো সহ অভিনেত্রীর সঙ্গে বিবাদ, তার জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই আছে। এরই মাঝে এক দুর্ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা। যদিও এটিকে দুর্ঘটনা কম ইচ্ছাকৃত কীর্তি বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন তিনি।

বর্তমানে যারা টেলিভিশনে ধারাবাহিক দেখতে ভালোবাসেন, তারা জানবেন এই মুহূর্তে অভিনেতা জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। তবে তিনি হয়তো কল্পনাও করতে পারেননি এর মাঝেই তার সঙ্গে এমন কিছু ঘটে যাবে।

অভিনেতা তার সমাজ মাধ্যমের পাতায় কিছুক্ষণ আগেই একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, মেকাপ আর্টিস্ট মেকাপ করতে গিয়ে রক্তারক্তি কান্ড ঘটিয়েছেন। পাশাপাশি কিছু ছবিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একটু ছোট্ট বাচ্চা অভিনেতাকে সাজাচ্ছে, বা বলা ভালো ভূত সাজাচ্ছে। অভিনেতার কপালে কালীর আস্তরণ। হাসিমুখে এসে ছোট্ট মেকআপ আর্টিস্টের সঙ্গে ছবি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘হারাধন থেকে শঙ্কর’- শুরুতেই বদলেছে পরিচয়! ‘ওনারা বাধ্য হয়েই আমাকে জন্ম দেন…’ জন্ম থেকেই চরম অভাগা অভিনেতা! জীবন নিয়ে অকপটে শঙ্কর চক্রবর্তী!

পোস্ট করা একটি ছবিতে তিনি দেখান, আর কপালের বেশ কিছুটা অংশ হালকা কেটে গেছে। আসলে মজার চলেই এমন পোস্ট করেছেন অভিনেতা। ওই পুঁচকে মেকআপ আর্টিস্ট এর সান্নিধ্য যে তিনি বেশ ভালোভাবেই উপভোগ করছিলেন সেটা সেই ছবিতে স্পষ্ট। মজা করে তিনি ক্যাপশনে লেখেন “মেক আপ এর নামে রক্তারক্তি করলেন এই মেকআর্টিস্ট। আমি আমার মেকআপ আর্টিস্ট বিরুদ্ধে Section 323 of the Indian Penal Code (IPC) কেস করলাম, পাশে থাকবেন গাইস।”

Back to top button