‘হারাধন থেকে শঙ্কর’- শুরুতেই বদলেছে পরিচয়! ‘ওনারা বাধ্য হয়েই আমাকে জন্ম দেন…’ জন্ম থেকেই চরম অভাগা অভিনেতা! জীবন নিয়ে অকপটে শঙ্কর চক্রবর্তী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত হলেন শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ধারাবাহিক এবং সিনেমা। নিজের অভিনয় জীবনে একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতি, ইতিবাচক দুই ধরনের চরিত্রেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন বারবার।

তবে একটা সময় অভিনেতাকে এই জায়গায় আসতে গিয়ে পেরোতে হয়েছে একাধিক বাধা-বিপত্তি। পেরোতে হয়েছে ভয়ংকর দিনগুলো। অভিনেতার শৈশবটা অনেকটাই লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে। খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছেন অভিনেতা। বাবাকে হারানোর পর গোটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

কিন্তু নিজের জন্ম নিয়ে এবারে বেফাঁস মন্তব্য করলেন অভিনেতা। বাধ্য হয়ে নাকি অভিনেতার বাবা-মা তাকে জন্ম দিয়েছিল। এমন দাবি করলেন এক সাক্ষাৎকারে। কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন অভিনেতা? তবে কি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সাক্ষাৎকারে সেই সম্পর্কেই বিস্তারিত সত্যি জানিয়েছেন তিনি।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেতা, সেখানে তাকে প্রশ্ন করা হয় অভিনেতার জন্মগত নাম হারাধন চক্রবর্তী সেটা কি করে পাল্টে গেলো? তখনই অভিনেতা বলেন, ‘হারাধন আসলে আমার ডাক নাম, ভালো নাম শঙ্কর। আমার মায়ের মুখে গল্প শুনেছি আমার এক দাদা ছিল তিনি খুব ভালো অভিনয় করতেন। কিন্তু দাদা মাত্র ১৬ বছর বয়সে মারা যান। তারপর আমার দিদির জন্ম হয়। তারও ২-৩ বছর বাদে জন্ম হয় আমার। আমি মনে করি আমার জন্ম টাই ফাউ। কারণ আমার দাদা মারা না গেলে আমার মা বাবা দ্বিতীয় সন্তানের কথা ভাবতেন না। আর যেহেতু মেয়ে হয়েছিল তাই মা বাবা আবার চেষ্টা করেছিলেন। তখন বংশ বিস্তারের একটা চিন্তা ছিল। তাই আমাকে নেওয়ার পরিকল্পনা করেন মা বাবা।’

আরও পড়ুনঃ ‘সেদিন জুতো মেরেছিল, আজ আমায় গালাগাল করছে…’- অভিজ্ঞ অভিনেত্রী হয়েও মেলেনি সম্মান! পুরস্কার স্বরূপ জুটেছে কখনো জুতো আবার কখনো গালাগালি! মুখ খুললেন কাঞ্চনা মৈত্র!

বর্তমানে তো স্ত্রীও মারা গেছেন অভিনেতার। স্ত্রী মারা যাওয়ার পর দীর্ঘ কয়েক বছর অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে আবার জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকের হাত ধরে ফিরেছিলেন। আসতে আসতে নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেতা।

Back to top button