‘জিতুর সঙ্গে ওইভাবে রোম্যান্টিক সিনে…অস্বস্তি!’- নতুন অপর্ণার চরিত্রে কেমন লাগছে সম্পূর্ণার? মুখ খুললেন অভিনেত্রী!

টেলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দু এখন একটাই প্রশ্ন— কে হচ্ছেন চিরদিনই তুমি যে আমার–এর নতুন অপর্ণা? গত সোমবার দিতিপ্রিয়া রায় সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নায়িকার খোঁজ। একের পর এক নাম ভেসে উঠছে, কখনও সৌমিতৃষা, কখনও প্রত্যুষা, কখনও হিয়া। সেই তালিকায় বারবার উঠে এসেছে সম্পূর্ণা’র নামও।
শনিবার কিছু সংবাদমাধ্যম দাবি করে, অপর্ণার জন্য নাকি ইতিমধ্যেই লুকসেট হয়েছে সম্পূর্ণার। বিষয়টি নিয়ে পরিষ্কার জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হেসে বললেন, সোশ্যাল মিডিয়া যে কীভাবে গুঞ্জন ছড়িয়ে দেয় তা আর নতুন করে বলার নেই। সম্পূর্ণার ভাষায়, তিনি কোনও লুকসেট করেননি, এমনকি এই চরিত্রের অফারও আসেনি। কোথা থেকে এই খবর রটল তা নিয়ে তিনিও কিছু জানেন না।
তবে অফার এলে কি তিনি অপর্ণার চরিত্রে অভিনয় করতে রাজি হতেন? প্রশ্ন শুনে সম্পূর্ণা শান্ত স্বরে জানান, বিষয়টি ভেবে দেখতেন নিশ্চয়ই, কিন্তু যখন অফারই আসেনি তখন তা নিয়ে ভাবনার কোনও অর্থ নেই। আগেও জীতুর সঙ্গে কাজ করেছেন তিনি। হয়তো তোমারই জন্য সিরিয়ালে জীতুর বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল সম্পূর্ণাকে, এবং তাঁদের রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
সহ–অভিনেতা হিসাবে জীতুকে কেমন লাগে? সম্পূর্ণা অকপটে জানিয়েছেন, জীতু অত্যন্ত পেশাদার এবং শুটিংয়ে সবসময় মনোযোগী। রোম্যান্টিক দৃশ্য করতেও কোনও অস্বস্তি হয়নি তাঁর। অফ–স্ক্রিনেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, একসঙ্গে প্রচুর রিল ভিডিওও বানিয়েছিলেন তাঁরা। যদিও সিরিয়াল শেষ হওয়ার পর এখন আর তাঁদের যোগাযোগ নেই।
আরও পড়ুনঃ ৪৫০ কোটির রাজত্ব! ধর্মেন্দ্রর মৃ’ত্যুর পর কার ভাগ্যে কত? দুই স্ত্রী না ছয় সন্তান? প্রশ্নে উত্তপ্ত বলিউড!
দিতিপ্রিয়ার সঙ্গেও কাজ করেছিলেন সম্পূর্ণা। তিনি বলেন, করুণাময়ী রানী রাসমণি–তে দিতিপ্রিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করলেও খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়নি, কারণ তাঁদের শুট সাধারণত আলাদা হত। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকা সম্পূর্ণা এখন ভাল কাজের অপেক্ষায়। ভক্তরা আশায় আছেন, খুব শিগগিরই প্রিয় ‘জগদম্বা’ আবার পর্দায় ফিরবেন।

