“যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় লোভ লালসা”, সোশ্যাল মিডিয়ায় এ কী বললেন জিতু?

টলিউডের (Tollywood) এখন অন্যতম চর্চিত জুটি জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। তাঁরা কি আদৌ একসঙ্গে রয়েছেন নাকি বিচ্ছেদ আসন্ন? নবনীতার পোস্টে উস্কে দিয়েছে সেই জল্পনাই। এরপর একের পর এক পোস্ট বিনিময়। এবার সেই আবহেই ভাইরাল হল জিতু কমলের নতুন ইঙ্গিতপূর্ণ পোস্ট (cyptic post)। কী লিখলেন তিনি পোস্টে?

সম্প্রতি জিতু কামাল তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেটি হলো, “ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে। ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা। এই উপলব্ধি যে নিজের লেখা নয়, তাও উল্লেখ করেছেন অভিনেতা পোস্টের শেষে।

জিতু ও নবনীতার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বেশ শোরগোল ফেলেছে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। তাঁর পোস্টের সঙ্গে অনেকেই সহমতও পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘সবাই জানে, কিন্তু তাও সবাই সেই রূপ, টাকা, দেহ নিয়েই পড়ে আছে। উপলব্ধি যখন হয় তখন অনেকটা দেরি হয়ে যায়।’ আবার একজন লেখেন, ‘এই উপলব্ধিই সব’। একজন লেখেন, ‘দাদা, নবনীতা দির সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করে নিন। আপনাদের একসঙ্গে ভালই লাগে।

প্রসঙ্গত, জিতুর সঙ্গে পর পর দুটি ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই কাজের কারণেই জিতুকে দেখা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে। সেই থেকে ওঠে তাঁদের সম্পর্কের জল্পনাও। যদিও তা উড়িয়ে দেন খোদ নবনীতাই। সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও পোস্ট করেন নবনীতা। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য, অনেকেই তাঁর সম্পর্কের সমস্যা নিয়ে উদগ্রীব।

অনেকেই তাঁর কাছে প্রশ্ন করছেন, কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা? নবনীতার কথায়, ‘আমার নিজেরা একে অপরের সঙ্গে ভাল থাকতে পারছিলাম না। আমাদের নিজেদের মধ্যে অশান্তি হয়েছে, চিৎকার চেঁচামেচি হয়েছে। কিন্তু সেটা কখনও কোনও তৃতীয় ব্যক্তিকে নিয়ে নয়। অনেক জায়গায় শুনেছি, জিতুর সঙ্গে শ্রাবন্তীদিকে জড়িয়ে অনেক রকম মন্তব্য হচ্ছে।

সেটা যেমন আমার পক্ষে কষ্টকর, খারাপ লাগার, তেমনই আমার ধারণা জিতুরও এতে খারাপ লেগেছে। আমার আর শ্রাবন্তীদির মধ্যে ভীষণ ভাল সম্পর্ক। লন্ডনে যখন গিয়েছিলাম, একসঙ্গে কত গল্প, খাওয়া দাওয়া করেছি। ওকে জড়িয়ে এই ধরনের মন্তব্য অনর্থক, সত্যিই আমাদের খারাপ লেগেছে।’

Back to top button