‘একটা মৃ’ত্যু নাকি সবকিছু নাড়িয়ে দিতে পারে, হায় রে বাঙালি…’ ‘আজ তো আঙুলে কালি লাগিয়ে ছবি তোলার দিন…’ বিস্ফোরক পোস্টে ফের সরব জীতু কমল!

বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোটের আবহে যখন সাধারণ মানুষ থেকে তারকারা ভোট দিয়ে ছবি শেয়ার করতে ব্যস্ত, তখন অন্য সুর শোনা গেল অভিনেতা জীতু কমলের পোস্টে। তিনি মনে করিয়ে দিলেন, আজ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পূর্ণ হল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তিনি।

স্টার জলসার একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। ঘটনার পর প্রযোজনা সংস্থার গাফিলতি, নিরাপত্তাহীন শুটিং এবং অনুমতি ছাড়াই কাজ করার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় তালসারি ও কসবা থানায় অভিযোগ দায়ের হলেও তদন্তের অগ্রগতি নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

রাহুলের মৃত্যুর আগেও জীতু নিজের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, অসুস্থ অবস্থাতেও এক প্রযোজনা সংস্থা তাঁকে কাজ করতে বাধ্য করেছিল। পরে আর্টিস্ট ফোরামের কাছেও অভিযোগ জানালেও তিনি সাড়া পাননি বলে দাবি করেন। সেই কারণেই রাহুলের মৃত্যুর পর তিনি সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে নামেন।

আরও পড়ুন: ‘জীবন মানেই তো দুঃখের মাঝে আনন্দ খোঁজা!’ পর্দার লড়াই এবার বাস্তবের দর্পণে! বাস্তব সমাজ নিয়ে উদ্বেগে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

নতুন পোস্টে জীতু লেখেন, মৃত্যুর পর হঠাৎ অনেকেই আবেগ দেখিয়েছিলেন, কিন্তু এক মাস পর সেই অনুভূতি কোথায় হারাল তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক সহকর্মীর হলেও প্রতিবাদে তিনি পিছিয়ে যাননি। এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন বলেও জানান অভিনেতা।

একইসঙ্গে সমালোচকদেরও কড়া ভাষায় জবাব দিয়েছেন জীতু। তিনি বলেন, প্রতিবাদ কবে হবে, কীভাবে হবে, তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। গণতান্ত্রিক দেশে নিজের মত প্রকাশের অধিকার সবার আছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের দিন তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

Back to top button