বহু বছর পর ফের প্রধান চ্যানেলে জিতু কামাল! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়িকা! আসছে নতুন মেগা!

টলিউডের (Tollywood) বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা হলেন জিতু কামাল (Jeetu kamal)। টেলিভিশনের ছোট পর্দায় অভিনয় যাত্রা শুরু করলেও বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজ (Web Series) এবং সিনেমায় (Cinema) কাজ করেছেন জিতু। তার অভিনীত অন্যতম চর্চিত ছবি হলো অপরাজিত। ছবিতে তাকে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিতে তার লুক অবিকল সত্যজিৎ রায়ের মতো হওয়ায় একাধিক প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।

রাগে অনুরাগে, মিলন তিথি, রাঙিয়ে দিয়ে যাও এর মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন জিতু। এছাড়াও বড় পর্দায় পদাতিক, সেদিন কুয়াশা ছিল, মানুষ এর মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে দীর্ঘ বেশ অনেকদিন হয়ে গেল ছোট পর্দার দর্শকেরা জিতুকে ভীষণভাবে মিস করছেন ভক্তদের অনেকেই আবদার করেছেন জিতুকে আবার ছোট পর্দায় ফিরে আসার জন্য।

খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছে জিতু

এবারে ভক্তদের এই আবদার রাখতে চলেছেন জিতু। অবশেষে দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার ফিরছেন ছোট পর্দায়। আমরা প্রত্যেকেই জানি জি বাংলা, স্টার জলসার পর্দায় প্রতি দিনই নতুন নতুন ধারাবাহিক আসার গল্প শোনা যায়। সেরকমই জনপ্রিয় একটি বাংলা চ্যানেলের আসতে চলেছে নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতুকে।

Jeetu kamal

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে। ধারাবাহিকের নায়িকা চরিত্রেও লুক সেট হয়ে গেছে। আর এই খবর শোনা মাত্রই দর্শকেরা তো ভীষণই খুশি। অভিনেতাকে আবার ছোট পর্দায় নতুন রূপে দেখার জন্য প্রত্যেকেই উদগ্রীব হয়ে রয়েছে। তবে জানেন কি অভিনেতার বিপরীতে কাকে দেখা যাবে? কোন চ্যানেলেই বা আসছে অভিনেতার নতুন ধারাবাহিক? চলুন তাহলেই জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! নতুন বছরের চতুর্থ দিনেই ফের নক্ষত্রপতন! না ফেরার দেশে হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী!

অভিনেতার নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম শুধু তোমাকেই ভালোবেসে। ইতিমধ্যেই যার প্রোমো ভিডিও এসেছে জি বাংলার পর্দায়। ধারাবাহিককে নায়িকা চরিত্রে থাকছেন সকলের প্রিয় দিতিপ্রিয়া রায় যাকে শেষ বার ছোট পর্দায় রানী রাসমনির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। তারপরেই দিতিপ্রিয়াও বড়পর্দায় কাজ করেছেন। এবারে ছোট পর্দায় হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর দুজনেই ফিরছেন। দেখা যাক জিতু দিতিপ্রিয়ার জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে।

Ditipriya Roy is coming on television

Back to top button