দিতিপ্রিয়ার অভিযোগে মহিলা কমিশনের দোরগোড়ায় জিতু! ফের অনিশ্চয়তার মুখে ধারাবাহিকের ভবিষ্যৎ!

‘চিরদিনই তুমি যে আমার’— ছোটপর্দার ট্রেন্ডিং রোম্যান্টিক ধারাবাহিক। কিন্তু পর্দার বাইরে এই ধারাবাহিককে ঘিরে চলছে অন্যরকম নাটক। দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের মধ্যে চলা দীর্ঘদিনের মতবিরোধ এবার যেন নতুন মোড় নিল। অভিযোগের ভিত্তিতে শনিবারই মহিলা কমিশন জিতুকে তলব করে। পরিস্থিতি উত্তপ্ত, আর সেই উত্তাপ থেকেই উঠেছে বড় প্রশ্ন—এবার কি বন্ধই হতে চলেছে ধারাবাহিক?

শোনা যাচ্ছে, গত কয়েকদিন ধরে জিতুর সঙ্গে দিতিপ্রিয়ার সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। যদিও অভিনেতা আগেই ধারাবাহিক ছাড়ার জন্য এনওসি দিয়েছিলেন, পরে আবার সেটে ফিরে আসেন। তারপরই ফের নতুন অভিযোগ, নতুন জটিলতা। দিতিপ্রিয়া নাকি শুধু মহিলা কমিশনই নয়, আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ দিয়েছেন—এমনটাই খবর। তবে কোন অভিযোগ, কতটা গুরুতর—তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

Jeetu Ditipriya new controversy

মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া আগেই তাঁর কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। লীনা স্পষ্ট করে জানান, একজন শিল্পী হিসেবে নিজের সমস্যার কথা সরকারি সংস্থা বা ফোরামের সামনে তুলে ধরা দিতিপ্রিয়ার অধিকার। সূত্র আরও বলছে, এই বৈঠকে শুধু জিতুই নন, দিতিপ্রিয়া ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন।

এর মধ্যেই খবর ছড়িয়েছে, আলোচনার সময় দিতিপ্রিয়া জানিয়ে দিয়েছেন—আর এই ধারাবাহিক করছেন না। আর তাতেই অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েছে চ্যানেল ও প্রযোজনা সংস্থার ওপর। দর্শক, ফ্যান, টিআরপি—সব কিছুই ঝুলে গেল মাঝপথে।

আরও পড়ুনঃ মাত্র ৩৭ বছরে থামলো জীবন! হঠাৎই নিভে গেল তাঁর কণ্ঠস্বর! প্রয়াত জনপ্রিয় গায়ক!

দিন কয়েক আগেই এসভিএফ অফিসে তিন ঘণ্টার লম্বা বৈঠক হয়েছিল দুই তারকাকে নিয়ে। কিন্তু সেই আলোচনাও কোনও সমাধান দিতে পারেনি। সমস্যা রয়ে গেছে, সিদ্ধান্ত অনিশ্চিত। তাই এখন টিভি মহলে বড় প্রশ্ন—জিতু–দিতিপ্রিয়া দ্বন্দ্বের জেরে কি সত্যি শেষ হয়ে যাবে ‘চিরদিনই তুমি যে আমার’? সময়ই বলবে—এই ঝামেলার শেষ টান পড়বে, না কি এর শেষ গন্তব্য সত্যিই “The End”।

Back to top button