হাড্ডাহাড্ডি লড়াইতে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী দুজনেই টিকে গেল! টপার হওয়াতে রয়েছে বড় চমক, তার সাথে ওলটপালট গোটা টিআরপি তালিকা

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। যেখানে নতুন বছর পড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে দুই জনপ্রিয় টিভি চ্যানেলের জনপ্রিয় দুই ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। একবার যদি স্টার জলসা এগিয়ে যায় তো পরবর্তীতে এগিয়ে যাচ্ছে জি বাংলা। এই নিয়ে ভক্তদের মধ্যেও কম রেষারেষি নেই, সোশ্যাল মিডিয়া খুললেই ফ্যান পেজ গুলোতে প্রত্যেকেই নিজের নিজের পছন্দের ধারাবাহিককে এগিয়ে দিচ্ছে।
তবে যে যাই বলুক শেষ কথা কিন্তু টিআরপি বলে। ঠিক যেমন বর্তমানে বাংলা টেলিভিশনের টিআরপির গুরুত্ব অনেক বেশি। যত বড় প্রোডাকশন হাউজ হোক বা যতই বিগ বাজেটের সিরিয়াল হোক টিআরপি তালিকাতে যদি ভালো ফল না করতে পারে তাহলে তাকে কয়েক মাসে বন্ধ করে দেওয়া হবে। আর এমন ভাবে বেশ কয়েকটি ধারাবাহিককে শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যেতে দেখা গেছে। তাই টিআরপি তালিকার গুরুত্ব কত বেশি তা আজকাল বলাই বাহুল্য।
সেই ভাবেই এই সপ্তাহে টিআরপি তালিকায় যুগ্ম টপার রয়েছে। বুঝতেই পারছেন কারা হতে পারে এই যুগ্ম বেঙ্গল টপার। একদিকে রয়েছে স্টার জলসার ব্লকবাস্টার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ সূর্য দীপার জুটির পাশাপাশি তাদের দুই যমজ মেয়ে সোনা রুপার মিষ্টি মিষ্টি কথায় মজে রয়েছে দর্শকমহল, আর উল্টোদিকে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, ডিটেকটিভ ধর্মী এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই অত্যন্ত জনপ্রিয় দর্শকমহলে।
টানা কয়েক সপ্তাহ অনুরাগের ছোঁয়া ছিল শীর্ষস্থানে। তারপরেই হঠাৎ জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া যুগ্ম টপার হয়। এরপরই অনুরাগের ছোঁয়াকে টপকে যায় জগদ্ধাত্রী। আবার কয়েক সপ্তাহ পর গত সপ্তাহে দেখা গিয়েছিল জগদ্ধাত্রীকে টপকে গিয়েছিল অনুরাগের ছোঁয়া। কিন্তু এই সপ্তাহে আবার একবার দুই ব্লকবাস্টার সিরিয়াল একসঙ্গে যুগ্ম টপার হল। এই সপ্তাহে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া দুজনেই ৭.৮ পেয়ে শীর্ষস্থান দখল করেছে।
এর সঙ্গেই এক ঝলকে দেখে নেওয়া যাক টিআরপি তালিকায় প্রথম পাঁচে রয়েছে কোন সেরা ধারাবাহিকগুলো।
১ম – জগদ্ধাত্রী / অনুরাগের ছোঁয়া ৭.৮
২য় – গৌরী এলো ৭.৫
৩য় – নিম ফুলের মধু ৭.০
৪র্থ – রাঙা বউ ৬.১
৫ম – বাংলা মিডিয়াম / এক্কা দোক্কা ৫.৯

