মেহেন্দি উৎসবের পর্দা ফাঁস! এবার দুর্গার হাতেই হবে দুই অসুরের বিনাশ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে অপারেশনের আগে দুর্গার সন্দেহ হয়। দুর্গা স্বয়ম্ভুকে বলে জগদ্ধাত্রীর অপারেশনের সময় তারা দুজনই ওই অপারেশন কেবিনে উপস্থিত থাকবে। স্বয়ম্ভু তাতেই রাজি হয়। কিন্তু ডক্টর রেড্ডিকে নিয়ে ক্রমশ রহস্য তৈরি হয়। দুর্গা তো মাকে নিয়ে খুব চিন্তা করতে শুরু করে। কান্নাকাটি করে। মা জগদ্ধাত্রীর কাছে মনোদ করে।

তারপর জগদ্ধাত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়। দুর্গা কৌশিকী বারবার ডাক্তারের কাছে অনুরোধ করে যাতে জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলে সবাই। দুর্গা বারবার মা জগদ্ধাত্রী মা দুর্গাকে ডাকতে থাকে। শ্রীমতি ম্যাডাম কথা দেয় তিনি সবরকম ভাবে নিজের শেষটা দিয়ে চেষ্টা করবেন। অন্যদিকে মেহেন্দি যে কি শয়তানি প্ল্যান করছে সেটাই বোঝা যাচ্ছে না।

মেহেন্দি উৎসবকে ফোন করে বলে উৎসব যেন কোনোভাবেই ধরা না দেয়। আর উৎসবকে বারবার ফোন করতে না করে দেয়। কারণ মেহেন্দির ফোনের উপর নজর রাখছে সবসময় যেকোনো সময় সেখান থেকে উৎসবকে ট্র্যাক করে নেবে। উৎসব জানায় তাকে কেউ ধরতে পারবে না কারণ উৎসব মুহূর্তে মুহূর্তে জায়গা পাল্টাচ্ছে।

আরও পড়ুনঃ পারুল রায়ানের প্রেমের সাক্ষী বসু পরিবার! হিংসায় জ্ব’লে পু’ড়ে নিজেই নিজের ছেলের সর্বনাশ করলো মা!

এদিকে মেহেন্দি আর উৎসব মিলে জগদ্ধাত্রীর ক্ষতি করার জন্য অন্য একজনকে ডাক্তার রেড্ডি সাজিয়ে অপারেশন কেবিনে পাঠায়। যখন সবাই জগদ্ধাত্রীর জন্য চিন্তা করতে ব্যস্ত তখন হঠাৎই কৌশিকীর ফোন একটা ফোন আসে। আর ফোন পেয়েই কৌশিকীর পায়ের তলার মাটি সরে যায়। অপারেশন থিয়েটারে যে ডাক্তার রেড্ডি আছে এই নকল। এই কথা জানার পর সকলেই ছুটে যায় অপারেশন থিয়েটারে। দুর্গা, স্বয়ম্ভু ভিতরে ঢুকে মারতে মারতে নিয়ে আসে দুটি লোককে। ওইদিকে চাঁদু মেহেন্দিকে খবর দিয়ে দেয় যে আসল সত্যি ফাঁস হয়ে গেছে। এরপর দুর্গা যখন জানতে পারে এসবের পিছনে ফুলটুসি আর খুড়ো আছে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুর্গা। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button