অপারেশন থিয়েটারেই আসল কা’লপ্রিট! দিব্যা সেনের প্ল্যান ভেস্তে দিয়ে জগদ্ধাত্রীর পাশে দুর্গা-স্বয়ম্ভু! ফাঁ’স আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শ্রীমতি ম্যাডাম জগদ্ধাত্রী সাথে হাসপাতালে দেখা করতে যাওয়ার আগে দিব্যা সেনের সঙ্গে দেখা করতে যায় এবং জানিয়ে যায় জগদ্ধাত্রীর অপারেশন হবে। জগদ্ধাত্রী আবার উঠে দাঁড়াবে। তাদের মতো অপরাধীদের শাস্তি দেবে। ডক্টর রেড্ডি এবং তিনি থাকবেন অপারেশন থিয়েটারে। তাই জগদ্ধাত্রীকে তারা শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু ডাক্তার রেড্ডির কথা শুনেই দিব্যা সেনের মুখে এক অদ্ভুত পিশাচের হাসি ফুটে ওঠে। তাহলে কি জগদ্ধাত্রীকে শেষ করার নতুন কোনো প্ল্যান করছে সে?
এদিকে উৎসবকে ধরার জন্য মেহেন্দি, বৈদেহি সবার ফোন ট্র্যাক করা হচ্ছে। তাই সবাইকে সাবধান করে দিচ্ছে প্রীতি। উৎসব তো এখন পালিয়ে বেড়াচ্ছে, আর তাকে চারিদিকে খুঁজছে পুলিশ। তখনই দুর্গা এসে জানায় তার ঠাকুমার গাড়ি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। উৎসব যে সেদিন ওই গাড়িতে ছিল সেটা সকলেই বুঝতে পেরেছে। এবারে তারই তল্লাশি চলবে।
এদিকে হাসপাতালে পৌঁছায় ডক্টর রেড্ডি। তিনি আসার পর শ্রীমতি ম্যাডাম তার সাথে পরিচয় করতে যায়। কিন্তু হাসপাতালে আসার পর ডক্টর রেড্ডিকে দেখে সন্দেহজনক মনে হয় শ্রীমতি ম্যাডামের। তার আচার আচরণ সম্পর্কে তিনি যে বর্ণনা পেয়েছেন তার সাথে কোনো মিল নেই। সে কথাই তিনি জানান কৌশিকীকে কৌশিকী আবার দুর্গাকে এ কথা জানায়। তবে কি এটা এটা দিব্যা সেনের নতুন কোন চাল?
আরও পড়ুনঃ সত্যিই অসুস্থ নাকি সবটাই নাটক? নতুনের অনেক বড় ক্ষতি করে দিল মানসিক ভারসাম্যহীন রুদ্র!
এদিকে মেহেন্দির আচরণও স্বাভাবিক নয়। ডক্টর রেড্ডিকে দেখে তারও কেমন পরিবর্তন লক্ষ করা গেলো। তারপর মেহেন্দি নার্সিংহোমের ফোন থেকে ফোন করে উৎসবকে। আর উৎসবকে বারবার সাবধান করে দেয়। চিরুনি তল্লাশি চলছে তাকে খোঁজার জন্য। তখনই পিছন থেকে মেহেন্দির কথা শুনে ফেলে দুর্গা। তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে উৎসবকে সাবধান করে দেয়। ওইদিকে অপারেশনের আগে দুর্গার সন্দেহ হয়। দুর্গা স্বয়ম্ভুকে বলে জগদ্ধাত্রীর অপারেশনের সময় তারা দুজনই ওই অপারেশন কেবিনে উপস্থিত থাকবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

