মায়ের থেকেই প্রমাণ নিয়ে বাজিমাত করলো দুর্গা! শয়তানের মুখোশ খুলে সত্যি উদ্ঘাটন করলো জ্যাস!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে স্বয়ম্ভু বারবার চেষ্টা করে জগদ্ধাত্রীকে কথা বলানোর জগদ্ধাত্রী কথা তো বলে কিন্তু তার কোন স্মৃতি মনে নেই। কুড়ি বছর ধরে একইভাবে হুইল চেয়ারে রয়েছে জগদ্ধাত্রী। তার সময় একটা জায়গায় আটকে রয়েছে। শুধুমাত্র দিব্যা সেনকে চিনতে পেরেছে জগদ্ধাত্রী। কিন্তু কোর্টে তাকে আবারো প্রশ্ন করা হবে যদি জগদ্ধাত্রী উত্তর দিতে না পারে তাহলে এই কেস জিতে যাবে দিব্যা সেন। দুর্গাও তার মাকে বারবার কথা বলানোর চেষ্টা করে কিন্তু জগদ্ধাত্রী কথা তো বলছে কিন্তু তার অর্ধেক জিনিস মনে নেই। দুর্গা ঠিক করেছে সে জ্যাস সান্যাল হিসেবে এই কেস সমাধান করবে সে নিজে তদন্ত করবে এই কেসের।

এদিকে মেহেন্দি তো সন্দেহ করছে যে জগদ্ধাত্রী এত তাড়াতাড়ি কিছুতেই সুস্থ হয়ে উঠতে পারে না। তাই ঘরের বাইরে আঁড়ি পাতছিল মেহেন্দি। আর সেটা বুঝতে পেরেই দূর্গা মেহেন্দিকে ফাঁসানোর জন্য নাটক শুরু করে। জগদ্ধাত্রী সেজে যেই দুর্গা কথা বলে আবার দুর্গার কথাও দুর্গার বলে। এভাবে জগদ্ধাত্রী এবং দুর্গার মাঝে একটা কথোপকথন নাটক তৈরি করে দুর্গা। সেটাই বিশ্বাস করে মেহেন্দি। মেহেন্দি তো বুঝতেই পারে না জগদ্ধাত্রী কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। এদিকে মেহেন্দিকে জগদ্ধাত্রীর ঘরের বাইরে দেখে ধরে ফেলে রাজনাথ। মেহেন্দি তখন ধরা পড়ে গিয়ে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে।

এদিকে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে যাচ্ছে শুনে বিষয়টা নিয়ে সন্দেহ শুরু হয় বাড়ির প্রত্যেকের মধ্যে। বিশেষ করে বৈদেহি, প্রীতি খুব সন্দেহ করে। স্বয়ম্বু কথায় কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল সেটাই তাদের খটকা লাগে। কিন্তু স্বয়ম্ভ চাইছে না বাড়ির কেউ এই আসল সত্যিটা জানুক। যতটা সম্ভব সবাইকে আড়াল করার চেষ্টা করছে। এদিকে বৈদেহি সোর্স কাজে লাগিয়ে আসল সত্যিটা জেনে ছাড়বে। এত তাড়াতাড়ি কিভাবে জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠল কুড়ি বছর পর আবার কিভাবে ডিপার্টমেন্টে ফিরল সেই সমস্ত সত্যি জানবে।

আরও পড়ুনঃ ‘দেখনদারির জগতে একেবারে মাটির মানুষ…’- একই সঙ্গে মুক এবং বধির! ভালোবেসে ছুটে এসেছে অভিনেত্রীর কাছে! ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন প্রিয় “কমলিনী”!

পরের দিন নার্সিংহোমে জগদ্ধাত্রী যায় প্রমাণ খুঁজতে। সেখানে তার দেখায় দিব্যা সেনের সাথে। কিন্তু দিব্যা কিছুতেই বিশ্বাস করতে চায় না জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠেছে। আসলে দুর্গা জগদ্ধাত্রী সেজে সমস্ত প্রমাণ জোগাড় করার কাজে নেমেছে। কিন্তু সেটা তো বাইরের লোক কেউ জানে না। দিব্যা সেনকে ধরতেই এই সমস্ত ফাঁদ পেতেছে দুর্গা। এরপর দুর্গা দিব্যা সেনকে বোকা বানানোর জন্য একের পর এক প্রমাণ দিতে থাকে যে সেই জগদ্ধাত্রী। এদিকে দুর্গা বাড়িতে এসে জগদ্ধাত্রীর মুখ থেকে সমস্ত সত্যি জানতে চায়। জগদ্ধাত্রী চেষ্টা করে কথা বলার।।একটু একটু করে সুস্থ হয়ে ওঠে জগদ্ধাত্রী।

Back to top button