জগদ্ধাত্রীর অস্ত্রোপচার ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য! দিব্যা সেনের চালেই কি বদলে গেলো আসল ডাক্তার?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কৌশিকি ঠিকই সন্দেহ করে, আগেরবার যেমন উৎসব বিদেশে পালাতে চেয়েছিল এবারও সেই প্ল্যানে রয়েছে। কিন্তু বিদেশ পালানোর আগে ধরতে হবে উৎসবকে। এর পরের হাসপাতালে এসে বৈদেহির মুখোমুখি হয় দুর্গা। তাকে জিজ্ঞাসা করে উৎসবকে আর কি কি দিয়েছেন তিনি। প্রথম বৈদেহি ব্যাপারটা আড়াল করে যেতে চান কিন্তু দুর্গা জানে মিথ্যে কথা বলে কোন লাভ নেই কারণ দুর্গার কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। তাও বৈদেহি কিছুই স্বীকার করতে চায় না। এখন একটাই লক্ষ্য যেভাবেই হোক উৎসবকে খুঁজে বার করতে হবে। তার ওপরে নজর রাখতে হবে।

এদিকে রাস্তায় হঠাৎই মেনানের সাথে দেখা হয়ে উৎসবের। মেনান গাড়ি থেকে নেমে উৎসবকে ধরার অনেক চেষ্টা করে। তার পেছন পেছন অনেক দূর দৌড়ায়, কিন্তু এবারেও বেরিয়ে যায় উৎসব। ওদিকে ডক্টর রেড্ডি এসেছেন নার্সিংহোমে জগদ্ধাত্রীর চিকিৎসার জন্য। আর ওইদিকে শ্রীমতি ম্যাডাম জগদ্ধাত্রীর অপারেশন কেবিনে এবারে উপস্থিত থাকবেন। আগের বার তিনি যে ভুলটা করেছেন এবারে সেই ভুল আর তিনি করবেন না। আর জগদ্ধাত্রীর সাথে খাওয়া অন্যায়ের প্রায়শ্চিত তিনি এই অপারেশনের মাধ্যমেই করবেন। তিনি অপারেশন করবেন শুনে কাঁকন এবং তার বাবা নিশ্চিন্ত হয়। তিনি জানান তিনি এই অপারেশন করবেন বলেই হয়তো বেঁচে রয়েছে।

অন্যদিকে মেহেন্দি জগদ্ধাত্রীর কেবিনে ঢুকে তো নিজের সব রাগ ক্ষোভ আক্রোশ উগরে দেয়। জগদ্ধাত্রীর অপারেশন হবে তাকে বাড়ির সবাই সুস্থ করে তুলতে চাইছে এটা তার সহ্য হয় না। সে কিছুতেই চায় না যাতে জগদ্ধাত্রী আবার বেঁচে ফিরুক, তাহলে তো তার সমস্ত খেলা শেষ হয়ে যাবে। তখনই বৈদেহি কেবিনে ঢুকে মেহেন্দিকে শান্ত করে। আর তখনই মেহেন্দিকে ফোন করে উৎসব। সে জানায় কোন রকম ভাবে ফ্লাইটের টিকিট জোগাড় করেছে সে চেন্নাই পালাচ্ছে। সেখান থেকে বিদেশে পালিয়ে যাবে সেটাই প্ল্যান তার।

আর পড়ুনঃ বড় রানীর সামনে খুলে গেলো ছোটো রানীর মুখোশ! নিজের জন্ম রহস্যের খুব কাছাকাছি ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

অন্যদিকে আবার শ্রীমতি ম্যাডাম জগদ্ধাত্রী সাথে হাসপাতালে দেখা করতে যাওয়ার আগে দিব্যা সেনের সঙ্গে দেখা করতে যায় এবং জানিয়ে যায় জগদ্ধাত্রীর অপারেশন হবে। জগদ্ধাত্রী আবার উঠে দাঁড়াবে। তাদের মতো অপরাধীদের শাস্তি দেবে। ডক্টর রেড্ডি এবং তিনি থাকবেন অপারেশন থিয়েটারে। তাই জগদ্ধাত্রীকে তারা শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করবে। এদিকে হাসপাতালে আসার পর ডক্টর রেড্ডিকে দেখে সন্দেহজনক মনে হয় শ্রীমতি ম্যাডামের। সে কথাই তিনি জানান কৌশিকীকে কৌশিকী আবার দুর্গাকে এ কথা জানায়। তবে কি এটা এটা দিব্যা সেনের নতুন কোন চাল? দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button