জগদ্ধাত্রীর ক্ষতি করবে দিব্যা সেন! দুর্গাকে সাবধান করলো বৈদেহি! দিব্যাকে ঘোল খাওয়ানোর প্ল্যান করে ফেলল দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি বৈদেহি ভাবতে থাকে উইলচেয়ারে বসে দুর্গা নাটক করছে। মেহেন্দি বিচারককে বলতে থাকে জগদ্ধাত্রী সেজে বসে আছে সে আর কেউ নয় জগদ্ধাত্রীর কন্যা দুর্গা মুখার্জি। বৈদেহি এসে জগদ্ধাত্রীকে নিয়ে টানাটানি শুরু করে। আসলে তারা ভেবেছে উইলচেয়ারে দুর্গা জগদ্ধাত্রী সেজে বসে আছে।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 29 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৯ জুন

হঠাৎ করে উৎসব ছুটে এসে জগদ্ধাত্রীকে একেবারে হুইল চেয়ার থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। আর মেহেন্দিরা সকলে মিলে বলতে থাকে ছেড়ে দিতে যাতে দুর্গার নাটক ধরা পড়ে যায়। এরপর উৎসব জগদ্ধাত্রীর হাত ছেড়ে দিলে সকলকে অবাক করে দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে জগদ্ধাত্রী। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় স্বয়ম্ভু। কিন্তু কিছুক্ষণ পরেই জগদ্ধাত্রী নিজের ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যায়। সঠিক সময় তাকে সামলে স্বয়ম্ভু। এসব দেখার পরেও প্রত্যেকেই ভাবে দুর্গা নাটক করছে। মেহেন্দিও জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে যা নয় তাই করতে থাকে তার সাথে। কৌশিকী সমস্ত কিছুই সহ্য করেছিল তারপর যখন তার সহ্যের সীমা পেরিয়ে যায় তখন ভরা কোর্টের মাঝেই মেহেন্দিকে সপাটে চড় মারে সকলে সামনে।

এরপর কোর্টে উপস্থিত মেডিকেল টিমকে পরীক্ষা করতে বলা হয় জগদ্ধাত্রীকে। যাতে মেহেন্দি প্রমাণ করতে পারে হুইল চেয়ারে বসে থাকা মহিলা আসলে দুর্গা। শ্রীমতি ম্যাডামকে তারা কোনভাবেই পরীক্ষা করতে দেয় না। কারণ তারা ভাবে তিনি কৌশিকী মুখার্জির লোক তাই কৌশিকীর হয়েই কথা বলবে। তাই জন্য বাকি দুজন ডাক্তার এসে পরীক্ষা করতে থাকে। তারা দেখে তো অবাক হয়ে যায়। কারণ জগদ্ধাত্রীর মাথার অপারেশনের দাগ এখনো তরতাজা হয়ে রয়েছে। কিন্তু মেহেন্দিরা সে কথাও বিশ্বাস করে না। তারা বলে মেকআপ দিয়েই সমস্ত করেছে দুর্গা।

আরও পড়ুনঃ ছেলে জন্মানোর ৫ মাসের মধ্যেই ফের সুখবর! অভিনেত্রীর জীবনে নতুন সদস্য! নিজেই সেই সুখবর দিলেন মানসী সেনগুপ্ত!

এরপর আবার বিচারক আসে মামলার রায় শোনাতে। আবার সকলে মিলে জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করতে উঠে পড়ে লাগে। ঠিক তখনই কালো চাদরের আড়ালে থাকা দুর্গা উঠে আসে সকলের সামনে। দুর্গাকে দেখে উপস্থিত সকলেই অবাক। মেহেন্দি, বৈদেহি, উৎসব, দিব্যা সেন সকলের চক্ষু একেবারে ছানা বড়া। তাহলে হুইল চেয়ারে যে বসে আছে সে সত্যিই জগদ্ধাত্রী। এবারে ভয় ধরতে শুরু করে প্রত্যেকের। দুর্গা কাঠগড়ায় উঠে তার মায়ের সাথে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের কথা বলতে থাকে। কিভাবে তার মা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তারা প্ল্যান করে মেহেন্দিদের আসল মুখোশ টেনে বার করার জন্য এসব করেছে সবটাই জানায় বিচারককে। বিচারক সব শুনে এ মামলার আরেকটা ডেট দেয়। আর এদিকে বাড়ি ফিরে বৈদেহি দুর্গাকে সাবধান করে দেয় কারণ এবারে দিব্যা সেন আরও শক্তি নিয়ে ফিরে আসবে জগদ্ধাত্রীর ক্ষতি করতে।

Back to top button