মেহেন্দির জেরার মুখে স্বয়ম্ভু! প্ল্যান মতন জগদ্ধাত্রী সেজে ফুলটুসীর সামনে দাঁড়ালো দুর্গা! শুরু হলো খেলা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে চাঁদুকে নিজের জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দেয় দুর্গা। অফিস ভর্তি লোকের সামনে অপমান করে। আরেক দিকে বৈদেহি মেহেন্দি মিলে প্ল্যান করে কিভাবে জগদ্ধাত্রীকে কোর্টে যাওয়া থেকে আটকানো যায়। কারণ জগদ্ধাত্রীকে কিছুতেই কোর্টে যেতে দেওয়া যাবে না। বৈদেহি জানিয়ে দেয় জগদ্ধাত্রী উঠে বসেছে কারো সাহায্য ছাড়াই তাই কখন কোন মিরাক্কেল হয় যায় বলা যায় না। ওদিকে কৌশিকী আর দুর্গা মিলে প্ল্যান করে কোর্টে যদি এই জগদ্ধাত্রীর জায়গায় জগদ্ধাত্রী সেজে দুর্গা থাকে তাহলে কেমন হয়। আর সেটা আড়াল থেকে শুনে নেয় চাঁদু।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 21 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ২১ জুন

চাঁদু যে আড়াল থেকে কৌশিকীদের প্ল্যান শুনছে সেটা দেখতে পায় কৌশিকী। আর ইচ্ছে করেই জোরে জোরে এই নিয়ে দুর্গার সাথে আলোচনা করতে থাকে। চাঁদু তো নিজেকে খুব সেয়ানা ভাবে। সে সরে যায় সমস্ত প্ল্যান শোনার পর। আসলে কৌশিকীর প্ল্যান অন্য, এটা শত্রুদের ফাঁদে ফেলার জন্য ইচ্ছে করে করল সে। এদিকে চাঁদুও গিয়ে সঙ্গে সঙ্গে দিব্যা সেনকে ফোন করে জানায় দুর্গা এবং কৌশিকী মিলে ঠিক কি কি প্ল্যান করছে। আর দিব্যা সেন তো নিজেদের সব থেকে বেশি চালাক মনে করে। সে ভাবে দুর্গাদের এভাবেই মিথ্যাবাদী প্রমাণ করে নিজে ছাড়া পেয়ে যাবে।

আরও পড়ুনঃচপের দোকান খুলে রাতারাতি ফেমাস পারুল-রায়ান! ক্ষেপে বো’ম দাদু! রায়ানের পাশে দাঁড়াতে দাদুর বিরুদ্ধে পারুল!

কিন্তু কৌশিকী তো কোর্টে খেলা ঘুরিয়ে দেবে। কৌশিকী ঠিক কি প্ল্যান করছে সেটা জানায় দুর্গাকে। দুর্গা তো কৌশিকীর প্ল্যান শুনে দারুন খুশি হয়ে যায়। অন্যদিকে চাঁদু মেহেন্দিকে ফোন করেও এই ঘটনার কথা জানায়। সবাই মিলে প্ল্যান করতে থাকে কোর্টেই দুর্গা কৌশিকীর আসল পর্দা ফাঁস করবে এবং উৎসব, দিব্যা সেন ছাড়া পেয়ে যাবে আর কোমরে দড়ি পড়বে দুর্গার। কিন্তু ভেতরে ভেতরে যে তাদের ফাঁসানোর জন্যই প্ল্যান করছে কৌশিকী সেটা তারা ধরতেও পারে না।

দিব্যা সেন কৌশিকীকে ফোন করে হুমকি দিতে থাকে। তাকে নিয়ে তার তাচ্ছিল্য করে। কিন্তু কৌশিকীর আসল প্ল্যান সম্পর্কে তো তার কোন ধারনাই নেই। আবার শ্রীমতি ম্যাডামকে ফোন করেও দিব্যা সেন হুমকি দেয়। কিন্তু কোর্টে সমস্ত পর্দা ফাঁস হবে তাদের সেটা জানিয়ে দেয় শ্রীমতি ম্যাডাম। এদিকে মেহেন্দিরা দুর্গাদের প্ল্যান জেনে গেছে ভেবে খুব আনন্দ পায় মনে মনে। এদিকে পরের দিন প্ল্যান মতন জগদ্ধাত্রী সেজে হাজির হয় দুর্গা।

Back to top button