কারো সাহায্য ছাড়াই উঠে বসলো জগদ্ধাত্রী! আশার আলো দেখে মাকে নিয়ে হাসপাতাল রওনা দিল দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দিব্যা সেন ফোন করে কৌশিকীকে। চ্যালেঞ্জ করে সে কোনদিন জগদ্ধাত্রীদের মামলা জিততে পারবে না। বলে কিন্তু দুর্গা দিব্যা সেনকে জানিয়ে দেয় তার মা উঠে দাঁড়াবে এবং কোর্টে গিয়ে সাক্ষী দেবে। এরপরে দুর্গা অফিসে গিয়ে সেখানে সমস্ত কাজকর্ম সেরে অফিস থেকে আবার সঠিক সময় বেরিয়ে আসে। কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার পথেই বড় বিপদের মুখে পড়ে দুর্গা।

অফিস থেকে যখন দুর্গা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় ভেলপুরি দেখে তার ভেলপুরি খেতে ইচ্ছা হয়। তাই গাড়ি থেকে নেমে ভেলপুরি খেতে যায় দুর্গা। ঠিক তখনই রাস্তা থেকে কয়েকজন গুন্ডা দুর্গাকে টিস করতে করতে যাচ্ছিল। দুর্গা তাদেরকে থামিয়ে নিজের পরিচয় দিয়ে দেয়। তারা ভুল পথে চলে এসেছে দুর্গা কে সেটা এখনো তারা চেনেনা। এই সমস্ত অসুরদের জন্য দুর্গা একাই ১০০। সব কটা গুন্ডাকে মেরে একেবারে ছাতু করে দেয় দুর্গা।

এরপর বাড়ি এসে দূর্গা তারা ঠাকুমাকে চেপে ধরে বিভিন্ন রান্নার ফরমাইস করে। সেগুলো রান্না করে দুর্গাকে খাওয়াতে হবে। সেই সময় বৈদেহি তো জগদ্ধাত্রীর ঘর পরিষ্কার করছিল। আর সেটা দেখে দুর্গা একেবারে মনে শান্তি পায়। বৈদেহি কে দিয়ে যে সমস্ত কাজ দুর্গা করাতে পারছে সেটা সত্যি কেউ ভাবতে পারেনি। দুর্গার কথা মত বৈদেহি উঠছে বসছে।

আরও পড়ুনঃ বলিউডের যাত্রা শেষ করে ফের বাংলার বুকে তোমাদের রানী? নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন অভিনেত্রী অভিকা?

এদিকে দুর্গা নানাভাবে চেষ্টা করছে যাতে জগদ্ধাত্রীকে তাড়াতাড়ি করে সুস্থ করে তোলা যায়। দুর্গা মায়ের কাছে গিয়ে তাকে বারবার বলছে উঠে বসতে হবে, দাঁড়াতে হবে, চলতে হবে, কথা বলতে হবে। কোর্টে গিয়ে দিব্যা সেনের বিরুদ্ধে তাকে প্রমাণ দিতে হবে। এরপরে দুর্গা নিজের মাকে আস্তে আস্তে উঠিয়ে বসায় এবং কারোর সাহায্য ছাড়াই তাকে বসতে হবে বলে জানায়। আস্তে আস্তে দুর্গা নিজের মায়ের হাত ছেড়ে দেয় আর জগদ্ধাত্রী দিব্যি দুর্গার সাহায্য ছাড়া উঠে বসে একা। এটা দেখে তো অবাক হয়ে যায় দুর্গা। আস্তে আস্তে সুস্থ হচ্ছে জগদ্ধাত্রী। পরের দিনই কৌশিকি জানায় জগদ্ধাত্রীকে স্ক্যানের করানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। দুর্গা নিজের মাকে নিয়ে হাসপাতালে যাবে বলে জানিয়ে দেয়।

Back to top button