প্রা’ণঘাতী অ’স্ত্রের সামনে রুখে দাঁড়ালো জগদ্ধাত্রী! দুর্গার প্রার্থনায় নতুন করে চলার শক্তি ফিরে পেল নায়িকা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শ্রীমতি সেন যেহেতু জগদ্ধাত্রীর অপারেশন করেছে, দিব্যা সেনকে সকলের সামনে অপরাধী বলেছে সেই জন্য দিব্যা তাকে সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে দেবে না। তার জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই জন্য প্রেস মিডিয়া পাঠিয়ে তাকে হেনস্থা করে। শ্রীমতি সেন এইসব ঘটনা জানায় দুর্গাকে। দুর্গা দিব্যাকে শায়েস্তা করার কথা জানিয়ে দেয়।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 13 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ১৩ জুন

এদিকে জগদ্ধাত্রীকে অপারেশনের পর বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি নিয়ে আসার পর কৌশিকী তার সাথে কথা বলে। জগদ্ধাত্রীকে বোঝাতে থাকে তাকে উঠে দাঁড়াতে হবে, কোর্টে যেতে হবে কথা বলতে হবে। তার সাথে যারা অন্যায় করেছে তারা খোলা আকাশের নীচে ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তি দিতে হবে। কৌশিকীর এইসব কথা শুনে জগদ্ধাত্রী সারা দেয়, তার চোখের পাতা নড়ে ওঠে তার মুখ থেকে গোঙানি শোনা যায়।

আরও পড়ুনঃ গোল্লায় গেলো পড়াশুনা! প্রেমের চক্করে পরীক্ষায় ডাহা ফেল পারুল রায়ান! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

কৌশিকী তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর দুর্গা এলে তাকেও এই সুখবর দেয়। দুর্গা চেষ্টা করে মায়ের সাথে কথা বলার দুর্গার কথা শুনেও জগদ্ধাত্রী চোখের পাতা ফেলে। দুর্গা সঙ্গে সঙ্গে শ্রীমতি ম্যাডামকে ফোন করে সবটা জানায়। শ্রীমতি ম্যাডাম বলে এটা খুবই ভালো লক্ষণ। জগদ্ধাত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছে।

তারপরই বৈদেহিকে ডেকে আনে দুর্গা। তারপর দুর্গা বুঝিয়ে দেয় বৈদেহিকে জগদ্ধাত্রীর সেবা করতে হবে। তাকে সুস্থ করে তোলার দায়িত্ব তার। তার সব কাজকর্ম করে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর যদি জগদ্ধাত্রী বৈদেহির সেবা পেয়ে ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে তাহলে তার কাছে উৎসবকে ফিরিয়ে দেবে। অন্যদিকে রাজনাথ উৎসবের সাথে ডিপার্টমেন্টে দেখা করতে যায়। তার কষ্ট যন্ত্রণা কান্নায় ফেটে পড়ে। তার সন্তান একজন ক্রিমিনাল এই কথাটা তিনি মানতে পারেন না। তাই বারবার উৎসবকে সারেন্ডার করতে বলে। ওইদিকে জগদ্ধাত্রীর ক্ষতি করতে এখনো বিপদ তার আশেপাশে ঘুরছে। একজন গুন্ডা এসে জগদ্ধাত্রীর দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে। কিন্তু জগদ্ধাত্রী সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে।

Back to top button