মা মেয়ের প্রথম কথোপকথন! মেয়ের নাম ধরে ডেকে উঠলো জগদ্ধাত্রী! মায়ের মুখে নিজের নাম শুনে আবেগপ্রবণ দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কোর্টে উপস্থিত মেডিকেল টিমকে পরীক্ষা করতে বলা হয় জগদ্ধাত্রীকে। ডাক্তার এসে পরীক্ষা করতে থাকে। তারা দেখে তো অবাক হয়ে যায়। কারণ জগদ্ধাত্রীর মাথার অপারেশনের দাগ এখনো তরতাজা হয়ে রয়েছে। সকলে মিলে জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করতে উঠে পড়ে লাগে। ঠিক তখনই কালো চাদরের আড়ালে থাকা দুর্গা উঠে আসে সকলের সামনে। দুর্গাকে দেখে উপস্থিত সকলেই অবাক। মেহেন্দি, বৈদেহি, উৎসব, দিব্যা সেন সকলের চক্ষু একেবারে ছানা বড়া। তাহলে হুইল চেয়ারে যে বসে আছে সে সত্যিই জগদ্ধাত্রী। এবারে ভয় ধরতে শুরু করে প্রত্যেকের। দুর্গা কাঠগড়ায় উঠে তার মায়ের সাথে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের কথা বলতে থাকে। কিভাবে তার মা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তারা প্ল্যান করে মেহেন্দিদের আসল মুখোশ টেনে বার করার জন্য এসব করেছে সবটাই জানায় বিচারককে। বিচারক সব শুনে এ মামলার আরেকটা ডেট দেয়। আর এদিকে বাড়ি ফিরে বৈদেহি দুর্গাকে সাবধান করে দেয় কারণ এবারে দিব্যা সেন আরও শক্তি নিয়ে ফিরে আসবে জগদ্ধাত্রীর ক্ষতি করতে।

জগদ্ধাত্রী বাড়ি ফিরে আসার পর রাজনাথ তো ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। কারণ জগদ্ধাত্রী এতদিন পর কথা বলল কোর্ট নিজের খুনিদের সনাক্ত করলো কিন্তু সেটা চোখের সামনে দেখতে পেল না রাজনাথ। রাজনাথ চায় জগদ্ধাত্রী তার সামনেও কথা বলুক তাকে বাবা বলে ডাকুক। আগে যেমন ছিল সবটা তেমনটাই আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক তার পরিবার।
রাজনাথ বার বার জগদ্ধাত্রীর সামনে কান্নাকাটি করতে থাকে এবং বলে একবার তাকে বাবা বলে ডাকতে। একবার জগধাত্রীর মুখে বাবা ডাকটা শুনতে চায়। সকলেই রাজনাথকে সামলানোর চেষ্টা করে, কিন্তু রাজনাথ কান্নায় ভেঙে পড়ে। তারপরে রাজনাথ যখন ব্যর্থ হয়ে ফিরে যায় ঠিক তখনই বাবা ডেকে ওঠে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর মুখে এত বছর পর বাবা ডাক শুনে যেন মন হালকা হয়ে যায় রাজনাথের। একসময় তিনি জগদ্ধাত্রীর সঙ্গে অনেক অন্যায় করেছেন। এমনকি মেয়ে দুর্গাকে তার থেকে আলাদা করে দিয়েছেন। তবে সেটা শুধুই দুর্গার ভালোর জন্য।
আরও পড়ুনঃ টলিপাড়ায় শোকের ছায়া! ফের অকাল মৃ’ত্যু! অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে বিরাট দুঃসংবাদ!
এরপর বাড়ি এসে বৈদেহি, মেহেন্দি দুর্গাকে সাবধান করে দেয়। জগদ্ধাত্রী আজ কথা বলতে পারলেও দিব্যা সেন যে জগদ্ধাত্রীকে ছেড়ে দেবে না সেটা জানিয়ে দেয়। দুর্গাও জানিয়ে দেয় তার মা এই কেস জিতবে আর কেউ কিছু করতে পারবে না। এদিকে জগদ্ধাত্রী দুর্গার সাথে কথা বলার চেষ্টা করে, মায়ের মুখে নিজের নাম শুনে দুর্গাও আবেগপ্রবণ হয়ে পড়ে।

