ঘুরে গেল খেলা! কুড়ি বছর পর মুখ খুলল জগদ্ধাত্রী! নায়িকার বয়ানে ছারখার শত্রুপুরী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কোর্টে উপস্থিত মেডিকেল টিমকে পরীক্ষা করতে বলা হয় জগদ্ধাত্রীকে। যাতে মেহেন্দি প্রমাণ করতে পারে হুইল চেয়ারে বসে থাকা মহিলা আসলে দুর্গা। ডাক্তার এসে পরীক্ষা করতে থাকে জগদ্ধাত্রীকে। তারা দেখে তো অবাক হয়ে যায়। কারণ জগদ্ধাত্রীর মাথার অপারেশনের দাগ এখনো তরতাজা হয়ে রয়েছে। কিন্তু মেহেন্দিরা সে কথাও বিশ্বাস করে না। তারা বলে মেকআপ দিয়েই সমস্ত করেছে দুর্গা।

এরই মাঝে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে কৌশিকী কাঠগোড়ায় দাঁড়িয়ে বারবার দিব্যা সেনকে দোষী বলছে। আর দিব্যা সেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে। কিন্তু ২০ বছর পর জগদ্ধাত্রী আবার উঠে দাঁড়াবে, আর তার পাশাপাশি নিজের শত্রুদেরও চিনে নেবে। দিব্যা সেনের দিকে আঙুল তুলে ঠিক তার দিকেই শনাত্ত করে নেয় আসল খুনিকে।
ধারাবাহিকের গতকালের পর্বে দর্শক দেখেছেন বিচারক আসে মামলার রায় শোনাতে। আবার সকলে মিলে জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করতে উঠে পড়ে লাগে। ঠিক তখনই কালো চাদরের আড়ালে থাকা দুর্গা উঠে আসে সকলের সামনে। দুর্গাকে দেখে উপস্থিত সকলেই অবাক। মেহেন্দি, বৈদেহি, উৎসব, দিব্যা সেন সকলের চক্ষু একেবারে ছানা বড়া। তাহলে হুইল চেয়ারে যে বসে আছে সে সত্যিই জগদ্ধাত্রী। এবারে ভয় ধরতে শুরু করে প্রত্যেকের।
আরও পড়ুনঃ ‘এরপর তো বাড়িতে এসে ধ’র্ষণ করবে…মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত!’ কসবা কাণ্ডে মিছিলে নেমে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ! বিস্ফোরক শ্রীলেখা মিত্র!
দুর্গা কাঠগড়ায় উঠে তার মায়ের সাথে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের কথা বলতে থাকে। কিভাবে তার মা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তারা প্ল্যান করে মেহেন্দিদের আসল মুখোশ টেনে বার করার জন্য এসব করেছে সবটাই জানায় বিচারককে। বিচারক সব শুনে এ মামলার আরেকটা ডেট দেয়। কিন্তু এবারে দিব্যা সেন জগদ্ধাত্রীকে টার্গেট করবে, তাকে শেষ করে দিতে চাইবে।

