চোখে জল তবুও মুখে প্রশান্তির হাসি! শেষ শুটিংয়ে আবেগে ভাসল জগদ্ধাত্রী! ভেজা চোখে স্বয়ম্ভুকে কেক খাইয়ে দিল অঙ্কিতা!

জগদ্ধাত্রী ধারাবাহিকের যাত্রা শেষ হলো ঠিক যেমন শুরু হয়েছিল আবেগ আর ভালোবাসায় ভরা পরিবেশে। বৃহস্পতিবার হয়ে গেল জনপ্রিয় এই মেগার শেষ শুটিং। কেক কাটা থেকে জড়িয়ে ধরে বিদায় নেওয়া সব মিলিয়ে স্টুডিওজুড়ে তৈরি হয়েছিল এক অন্যরকম আবহ। রবিবার চৌদ্দ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। তিন বছরেরও বেশি সময় ধরে পরিবারকে আপন করে নেওয়া এই সিরিজের অন্তিম মুহূর্ত দেখে চোখ ভিজেছে অসংখ্য ভক্তেরও।
শেষ দিনের উদযাপনে ছিল অফ হোয়াইট রঙের সুন্দর কেক যার ওপরে লেখা জগদ্ধাত্রী জেগে থাকবে সব প্রতিবাদী কন্ঠে। অঙ্কিতা মল্লিক আর সৌম্যদীপ মুখার্জি একে অপরকে কেক খাইয়ে এই দীর্ঘ যাত্রার স্মৃতি আরও একটু মিষ্টি করে নিলেন। ২০২২ সালের উনত্রিশ অগস্ট শুরু হয়েছিল জগদ্ধাত্রীর পথ চলা। তার পর থেকে কখনো প্রেমের গুঞ্জন আবার কখনো মতভেদের রটনা ঘিরে থেকেছে নায়ক নায়িকাকে। তবে পর্দায় তাদের রসায়ন সবসময়ই দর্শকদের মন জয় করেছে।
চলতি সপ্তাহেও রেটিং তালিকার প্রথম দশে জায়গা ধরে রেখেছে ধারাবাহিকটি। দীর্ঘ সময় সন্ধে সাতটায় স্লট লিডার থাকার পর নতুন সিরিজ বেশ করেছি প্রেম করেছি আসায় সময় সরানো হয় সাড়ে সাতটায়। ফুলকি শেষ হওয়ার পরে ভেবেছিল সবাই নতুন শো সেই জায়গা নেবে। কিন্তু অবাক করে দিয়ে হঠাৎ সামনে এসে যায় তারে ধরি ধরি মনে করি সিরিজের দুর্দান্ত প্রোমো। আর তার ফলেই জগদ্ধাত্রীর সমাপ্তির ঘোষণা।
এই নতুন ধারাবাহিকের গল্প শুরু হয় নবদ্বীপের এক ভক্তিময় পরিবেশ দিয়ে। সবার আদরের বৌমা রূপমঞ্জরী চরিত্রে ফিরছেন পল্লবী এবং তার স্বামী কৃষ্ণভক্ত গোরা চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। সংসারের সুখে ভরা এই দম্পতির জীবনে একদিন আসে প্রবল ঝড় যখন গোরা সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের পথ বেছে নেয়। স্ত্রী রূপমঞ্জরী তাকে খুঁজতে পৌঁছে যায় বৃন্দাবনায় যেখানে গোরা তাকে চিনতেই পারে না আর বলে ওঠে ভিক্ষাং দেহি।
আরও পড়ুনঃ ‘কারণ এটাই আমার শেষ সুযোগ, এরপর আমি আর…’- এই শেষ সুযোগের অর্থ কি? তবে কি বিনোদন জগত থেকে চিরবিরতি নিতে চলেছেন অভিনেত্রী?
প্রোমোতে একটি চমকও দেখা যায় যেখানে রূপমঞ্জরীকে নাইটক্লাবে নাচতে দেখা যায় ছোট পোশাকে। প্রশ্ন উঠছে অতীতের এই রহস্যই কি গোরার সন্ন্যাস গ্রহণের কারণ। দর্শকদের কৌতূহল এখন চরমে কেমন গল্প অপেক্ষা করছে পল্লবীর কামব্যাক সিরিজে এবং এটি রেটিং তালিকায় কতটা প্রভাব ফেলবে তা দেখার অপেক্ষায় সবাই।

