তুঁতে আসতেই ধসে পড়লো জগদ্ধাত্রী! প্রথম সপ্তাহেই বাজিমাত করলো তুঁতে, তবে কি টিআরপিতে জগদ্ধাত্রীর দিন শেষ?

কথায় আছে, যার শেষ ভাল তার সব ভাল। কিন্তু এই কথা যে সব সময় খাটে না, সেই প্রমাণ মিলল এই সপ্তাহের টিআরপি রিপোর্টে। শেষ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এক নম্বরে ছিল সিরিয়াল ‘জগদ্ধাত্রী।’ কিন্তু বিগত তিন চার সপ্তাহ ধরে পাশা উল্টে গেছে। বেশ অনেকগুলো নম্বরের ব্যবধানে সিংহাসন হাতছাড়া ‘জগদ্ধাত্রী’র। ৭.৮ নম্বর পেয়ে প্রথমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। দীপা আর সূর্যর মিল দেখতে ঠিক কতটা আগ্রহী দর্শক, এই নম্বর সেই আভাসই দেয়। আর এই সপ্তাহেই তাই জ্যাসকে টেক্কা দিয়ে দিল সূর্য-নীপা জুটি।
যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা তো জানবেনই আর যারা নন তাদের জন্য বলে রাখি স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া। এবং জি বাংলায় এতদিন পর্যন্ত যে ধারাবাহিকটি সবথেকে জনপ্রিয়তা দিয়ে এসেছে যে ধারাবাহিকটির সঙ্গে এই অনুরাগের ছোঁয়ার রেষারেষি দেখার মত ছিল সেটা হল জগদ্ধাত্রী। কিন্তু বর্তমানে এই দুই ধারাবাহিকের মধ্যে আর কোন প্রতিযোগিতা চোখে পড়ে না। কারণ জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে নিজেকে দুই সপ্তাহ ধরে বহাল রেখেছে গৌরী এলো।
একসময় জগদ্ধাত্রী ছিল দর্শকদের ঘরের মেয়ে। ৮ থেকে ৮০ প্রত্যেকেই ফ্যান ছিল জগদ্ধাত্রীর। বাড়ির মা মাসিরা নয় তাদের সাথে সাথে বাবা জেঠুরাও জগদ্ধাত্রী অ্যাকশনে ছিল মন্ত্রমুগ্ধ। কিন্তু হঠাৎই পতন হয়েছে এই মেগার। দর্শকদের দাবি ধারাবাহিকে পারিবারিক সমস্যার কোন সুরাহা হয় না, প্রত্যেকেই মত্ত বাড়ি বহির্ভূত বিষয়গুলিকে মিটমাট করার উদ্দেশ্যে। ধীরে ধীরে কেমন যেন একঘেয়েমি ঘিরে ধরছে এই ধারাবাহিকের দর্শকদের। তারা আর আগের মতন উৎসাহ বা রোমাঞ্চ অনুভব করেন না জগদ্ধাত্রী দেখে।
জগদ্ধাত্রী এর পিছিয়ে পড়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। সন্ধে সাতটার স্টার জলসা মানেই এতদিন ঋদ্ধি খড়ির রসায়নে জমে থাকতেন ধারাবাহিকের দর্শকরা। তবে এবার এই অভ্যেস বদলে গিয়েছে দর্শকদের। ৫ জুন থেকে নতুন ধারাবাহিক ‘তুঁতে’ আসার পর থেকে দর্শকরা এখন মত্ত দীপান্বিতার নতুন চরিত্রে। এই ধারাবাহিকের মাধ্যমে ফের আরও এক নতুন চরিত্রে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে খুকুমনির চরিত্রে দীপান্বিতার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। এবার তুঁতের চরিত্রে ফিরেছেন তিনি। খুকুমনির থেকে এই চরিত্র যে অনেকটাই আলাদা।
সবে শুরু হয়েছে এই ধারাবাহিক। এর মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল দিতে শুরু করেছে তুঁতে। নায়ক নায়িকার অভিনয় ধারাবাহিকের প্লট সবই বেশ নজর কেড়েছে দর্শকদের। এই ধারাবাহিক আসার পর থেকেই টিআরপিতে প্রতি সপ্তাহেই বেশ অনেকটা পিছিয়ে পড়ছে জগদ্ধাত্রী। দর্শকদের ধারণা এভাবেই যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই নবাগত ধারাবাহিকের কাছে স্লট হারাবে জগদ্ধাত্রী।

