মৃ’ত্যুকে ভয় না পেয়ে স্বামীকে বাঁচাতে বেনারসে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃ’ত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃ’ত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃ’ত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে বাগচী শশ্মানে যে জগদ্ধাত্রীর দাহ করেছিল তার কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তাকেও জেরা করতে থাকে বাগচী। যদিও সেও মুখ খোলেনি, আর বাগচী তার কথাতে বিশ্বাসও করে নেয় সহজে। অন্যদিকে বটব্যালের সাথে কথা বলে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চায়। সেটা দেখেই তার মনে খটকা লাগে। একটা সময়ের হিসেব কিছুতেই মেলাতে পারছে না স্বয়ম্ভু। তাইজন্য বটব্যাল স্যারের সাথে স্বয়ম্ভু এই নিয়ে আলোচনা করতে থাকে। এরপর স্বয়ম্ভু সরাসরি পৌঁছে যায় হাসপাতালে তার মনে যে সব প্রশ্ন আছে সেগুলোর উত্তর খুঁজতে। স্বয়ম্ভুকে জগদ্ধাত্রীর কেবিনের দিকে যেতে দেখে নেন মেনান। সঙ্গে সঙ্গে সে খবর দিয়ে দেয় জগদ্ধাত্রীকে। এরপর কোনরকমে জগদ্ধাত্রী নিজেকে লুকিয়ে রাখে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৭ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 7 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বৈদেহীকে মেহেন্দি নিজের জন্য খাবারের বানানোর অর্ডার দেয়। আর সবাইকে বলে দেয় এই গোটা মুখার্জি পরিবারের সম্পত্তি নিজের নামে করবে মেহেন্দি। কাউকে কানা করিও দেবে না। এদিকে নিজের শাশুড়িকে চাকরের মতো খাটাচ্ছে মেহেন্দি যা একেবারে পছন্দ করতে পারছে না বৈদেহী। এমনকি মেহেন্দি নিজেকে স্বামীর উৎসবকেও সাবধান করে দেয় তাকে যেন বেশি না ঘটানো হয়।
স্বয়ম্ভুকে রক্ষা করতে বেনারস যাবে জগদ্ধাত্রী
অন্যদিকে মেনান জগদ্ধাত্রীর জন্য বেনারসে যাবার টিকিট কেটে আনে। যাতে জগদ্ধাত্রীও বেনারস যেতে পারে। স্বয়ম্ভু যাচ্ছে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জনের জন্য। আর স্বয়ম্ভুকে রক্ষা করতেই যাচ্ছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী জানে মেহেন্দি এবং উৎসবও যাবে স্বয়ম্ভুর সাথে। কিন্তু সেখানে স্বয়ম্ভুর জীবন সংশয় রয়েছে, তাকে মারার জন্য সেখানে ফাঁদ পাতা রয়েছে। এদিকে কৌশিকী মুখার্জিও বেনারস যাচ্ছে। যাতে সে জগদ্ধাত্রীর সাথে থাকতে পারে সবসময়। মেনান যখন জগদ্ধাত্রীকে বেনারস যাবার টিকিট দিচ্ছিল তখন দেখে ফেলে ডাক্তার। ডাক্তার এসে জগদ্ধাত্রীকে বারবার বারণ করতে থাকে যাওয়ার জন্য, কিন্তু জগদ্ধাত্রী কোন কথাই শোনে না। সবার বারণ সত্ত্বেও জগদ্ধাত্রী জোর করে যেতে চায় বেনারসে।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! অভিনয়কে চিরতরে বিদায় জানালেন সব্যসাচী!
অন্যদিকে স্বয়ম্ভু ডিপার্টমেন্টের বন্দুক দিয়ে একটা গুলি চালানোর পরে আরো দুটো গুলি কিভাবে সেই রিভলভার থেকে বের হল সেই নিয়ে তদন্ত করতে থাকে বাগচী। বাগচী ভালই বুঝতে পারে তাদের চোখের আড়ালে একটা অন্যরকম গেম খেলা হচ্ছে। যেটা ধরতে পারছে না তারা। আর সেই তদন্তে নেমেছে বাগচী। কিন্তু এই তদন্তে কাউকে বিশ্বাস করতে পারছে না সে। একাই সে খুঁজে বার করবে জগদ্ধাত্রীর মেয়েকে কে বারবার রক্ষা করছে।

