বিরাট দুঃসংবাদ! অভিনয়কে চিরতরে বিদায় জানালেন সব্যসাচী!

টেলিভিশন জগতের (Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মহাপীঠ তারাপীঠ থেকে শুরু করে রামপ্রসাদের চরিত্রে তার অভিনয় দর্শকের মুখে মুখে এখনো ঘোরাফেরা করে। এছাড়াও সব্যসাচী বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন সময়ে। তবে অভিনেতাকে দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় আর দেখতে পাচ্ছেন না দর্শক।

অভিনয় জগত থেকে সরে দাঁড়াচ্ছেন সব্যসাচী!

তবে আবার কবে ছোট পর্দায় সব্যসাচী ফিরবে সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক। তাকে আবার ছোট পর্দায় নতুন চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। অভিনেত্রী তথা প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃ’ত্যুর পরে অভিনয় জগত থেকে দীর্ঘ কয়েক বছরের বিরতি নিয়েছেন সব্যসাচী। এছাড়াও সোশ্যাল মিডিয়া থেকেও সরিয়ে নিয়েছে নিজের একাউন্ট। নিজেকে পুরোপুরি ভাবে সামাজিক মাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকটি ২০২২ এ শেষ হয়ে গিয়েছে, ধারাবাহিকে যিনি সাধক ‘বামাখ্যাপা’র চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় দু’বছর অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। এই নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছেন “আপাতত ছোট পর্দা থেকে একটু বিরতি নিয়েছি।” বর্তমানে নিজেই লেখালেখি করেন এবং তাদের নিজস্ব দলের পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

অভিনেতা আরো জানিয়েছেন, “অনেক ভেবেই আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছি। ধারাবাহিকে অভিনয় মানে সেখানে টানা সময় দিতে হয়। তখন আর অন্য কাজ করতে পারি না।” তবে অভিনয় থেকে একেবারে দূরে নেই তিনি। ছোট পর্দার বদলে ওয়েব সিরিজ়, বড় পর্দায় দেখা যাবে তাকে। রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি ভৌতিক রহস্যরোমাঞ্চ সিরিজ়ে ইতিবাচক চরিত্রে খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই বিয়ে সারলেন মিত্তির বাড়ির প্রধান অভিনেত্রী! পাত্রটি কে!

সব্যসাচীর জানিয়েছেন, “আমাদের একটি ছোট দল আছে, ‘ন্যাড়া ছাদের গল্প’। সেখান থেকে ছোট ছোট ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ‘নিষ্পত্তি’ ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।”

Back to top button