মাকে অবলম্বন করেই বাঘের গুহায় পা রাখলো দুর্গা! জগদ্ধাত্রীর কাণ্ড দেখে ভয় পেয়ে গেল মেহেন্দি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এখন চরম উত্তেজনার পর্যায়ে। দীর্ঘদিনের এই ধারাবাহিক যেমন দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে, তেমনই প্রেম, প্রতিশোধ ও রহস্যের গল্পে একের পর এক চমক ধরা দিচ্ছে। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর জুটি এখন শুধুই আবেগ নয়, বরং টানটান সংঘর্ষের কেন্দ্রবিন্দু। প্রতিটি পর্ব যেন নতুন মোড় নিচ্ছে, আর সেই কারণেই দর্শকরা চোখ সরাতে পারছেন না পর্দা থেকে।
আজকের পর্বের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর ইন্টারভিউ চলছে। কিন্তু আসলে সে দুর্গা, যে ফিরেছে নিজের পরিচয়কে ঢেকে। তবে তার সব কথায় ফুটে ওঠে বাস্তবের ইঙ্গিত। মেহেন্দি, বৈদেহী, দিব্যা—যারা এই মুখোশের আড়ালে আতঙ্কে আছে, তারা একের পর এক প্রশ্ন করতে শুরু করে। কিন্তু দুর্গা জগদ্ধাত্রী রূপে সবার উত্তরই একদম ঠিকঠাক দিতে থাকে।
অন্যদিকে, দুর্গার নিরাপত্তা নিয়ে চিন্তিত তার বাবা স্বয়ম্ভু। সে ফোন করে জানতে চায় সব ঠিক আছে কিনা। দুর্গা জানায়, সে রথের মেলায় এসেছে। এই কথা শুনেই মেহেন্দির ফোন কেড়ে দুর্গার অবস্থান জানতে চায়, স্বয়ম্ভু জানিয়ে দেয়—দুর্গা রথ দেখতে গেছে। চাপে পড়ে মেহেন্দি বুঝে যায়, জগদ্ধাত্রী এখন আর আগের মতো নন।
ভয়ে জর্জরিত মেহেন্দি হঠাৎই পিছন থেকে দুর্গাকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু দুর্গা তার হাত ধরে ফেলে ও বলে—‘আমি স্বীকার করিনি বলে ভুলিনি।’ এই সংলাপে ফুটে ওঠে তার দৃঢ়তা। এরপর দুর্গা অন্য ঘরে গিয়ে বাবাকে জানায়, সে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং মিশন শেষ করেই ফিরবে।
আরও পড়ুনঃ বস্তার মধ্যে লুকিয়ে লুকিয়ে একি দেখছে উদয়! হাত থেকে ফোন কেড়ে নিতেই লজ্জায় পড়ে গেলেন নায়ক!
স্বয়ম্ভু বুঝে যান, আসল লড়াই এখন শুরু। তিনি বলেন—‘এই অল্প কথায় কিছু হবে না, যদি দোষীদের শাস্তি দিতে চাও তবে আরও স্পষ্ট হতে হবে।’ দুর্গা মুখে কিছু না বললেও চোখে স্পষ্ট প্রতিজ্ঞার আগুন। আজকের পর্বে ছিল উত্তেজনা, দ্বন্দ্ব আর মুখোশ খোলার শুরু। আগামী পর্বে কীভাবে একে একে সকলকে শাস্তি দেবে জগদ্ধাত্রী, এখন সেদিকেই নজর দর্শকদের।

