নায়িকার জীবনে বিরাট ঝড়! শুভলক্ষ্মীর চ’রম শ’ত্রু আদৃতের হবু স্ত্রী! টানটান উত্তেজনা ভাই আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভকে দেখে তো বাড়ির প্রত্যেককে ভীষণ খুশি হয়ে যায়। শুভকে নিয়ে এত আদিখ্যেতা দেখে আদৃতের মা কাকিমার তো একেবারেই পছন্দ হয় না বিষয়টা।বাড়ি যাবার পথে ঠাম্মির জন্মদিনের জন্য পায়েস বানাবে বলে শুভ পাটালি গুড় কিনে নেয় বিদেশের দোকান থেকে। আদৃত এবং শুভ মিলেই ঠাম্মিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তারপর শুভ এবং আদৃত দুজনে মিলে মা জগদ্ধাত্রীর মূর্তি প্রতিষ্ঠা করে মন্দিরে। এরপর শুভলক্ষ্মী ঠাম্মিকে তার জন্মদিনে বাঙালি রান্না করে খাওয়ানোর কথা দেয়।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, Today Episode 4 December, গৃহপ্রবেশ আজকের পর্ব ৪ ডিসেম্বর, গৃহপ্রবেশ আজকের পর্ব

গৃহপ্রবেশ আজকের পর্ব ৫ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 5 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে উঠ ঠাম্মিকে তার জন্মদিনের দিন বাঙালী রান্না করে খাওয়ানোর কথা দেয় শুভ। সেই মতন আদৃতদের বাড়ির রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু দেখতে থাকে শুভ। কিন্তু বিদেশে দেশের মতো শাকসবজি, মাছ তো কিছুই পাওয়া যায় না তাই শুভ ইলিশ মাছ, কই মাছ কিছুই পায় না। রান্নাঘরে যা জিনিস আছে তাই দিয়েই শুভকে রান্না করতে হয়। এদিকে আদৃত এর মা কাকিমারা ভাবে রান্নাঘরে তো বাঙালি কোন শাকসবজি, মাছ কিছুই নেই শুভ তাহলে কি করে ঠাম্মিকে বাঙালি রান্না করে খাওয়ায় সেটাই দেখে নেবে তারা। আসলে বাড়ির প্রত্যেকেরই শুভকে এত ভালবাসে সেটা একদমই পছন্দ করেন না তারা।

তারপরে বাড়িতে আসে আদৃতের হবু স্ত্রী জিনিয়া। জিনিয়া ঠাম্মির জন্য জন্মদিন উপলক্ষে বিদেশি জাপানি খাবার নিয়ে আসে। যেগুলোটা তিনি একেবারেই পছন্দ করে না। প্রথমে তো জিনিয়া ঠাম্মির জন্মদিনে আসতেই চায়নি। তার মা-বাবার কথা রাখতে এবং আদৃতের পরিবারের মন রাখতেই জিনিয়া বাধ্য হয়েছে আসতে। এসেই ঠাম্মি জাপানি খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে। এরপর শুভ হঠাৎ এসে বাধা দেয়, বলে ঠাম্মি এসব একদম পছন্দ করে না। শুভকে দেখে জিনিয়া তাকে কাজের মেয়ে বলে সম্বন্ধ করে এবং যা নয় তাই বলে অপমান করতে থাকে।

আরও পড়ুন: শেষ হলো ফুলকির জামানা! রাঙামতির দাপটে ছিটকে গেলো বেঙ্গল টপার!

ঠাম্মির জন্য বাঙালি পদ রান্না করলো শুভ

এরপর শুভ ঠাম্মিকে থালায় সাজিয়ে খেতে দেয়। শুভ বিদেশি শাকসবজি, মাছ দিয়ে এত রকমের রান্না করেছে ঠাম্মির জন্য এটা দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়। আর জিনিয়া অপমানিত বোধ করে সেখান থেকে রাগ করে চলে যায়। শুভ গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই কিন্তু জিনিয়া রাগ করে তার দিকে ব্যাংক ছুড়ে মারতে যায়। তখনই চলে আসে আদৃত। শুভকে জিনিয়ার রাগের হাত থেকে বাঁচায়। আদৃতকে দেখে তো একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে যায় জিনিয়া। এত ভাল ব্যবহার করতে থাকে যে সত্যি অবাক হয়ে যায় শুভ। এদিকে মনে হয় জিনিয়া বলতে থাকে যে শুভকে তার যোগ্যতা বুঝিয়ে ছাড়বে সে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button