বাচ্চার জায়গায় পুতুল রাখল কে! ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে জগদ্ধাত্রী (Jagaddhatri)।অন্যতম একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জীকে ফোন করে ফোনের মধ্যে রেকর্ডিং চালু করতে বলে। আর জগদ্ধাত্রী জানায় সে বেঁচে রয়েছে, তার অবস্থার জন্য পরিবারের কেউ দায়ী নয়। অন্য দিকে একজন সন্দেহজনক লোক ডাক্তারের পোশাক পড়ে এক আই সি ইউ এর দিকে যাচ্ছিল জগদ্ধাত্রীর সন্তানের ক্ষতি করার জন্য। কৌশিকী মুখার্জী নিজের ফোন নিয়ে ওই লোকটির ভিডিও করতে থাকে। কিন্তু জগদ্ধাত্রীর শিশুর কোন ক্ষতি করতে পারেনি ওই লোকটি। জগদ্ধাত্রী ঠিক সেই সময় সেই জায়গায় পৌঁছে গিয়ে নিজের সন্তানকে রক্ষা করে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৮ নভেম্বর (Jagaddhatri Today Episode 28 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি কোর্ট থেকে ফিরে আসার পর সকলেই তাকে বলতে থাকে কেস তুলে নেওয়ার জন্য। কারণ মুখার্জি বাড়ির কেউই জগদ্ধাত্রীর মৃত্যুর পেছনে দায়ী নয়। কিন্তু মেহেন্দি তো কিছুতেই এই কেস তুলবে না। সে মুখার্জি বাড়ির সবাইকে জেলে পাঠিয়ে তবে ছাড়বে। বাড়ির সবাই মিলে তাকে অনেক বার করে বোঝাতে থাকে কিন্তু ভালো মুখে মেহেন্দি কিছুই শোনে না।
সত্যের সন্ধানে কৌশিকী
অন্যদিকে কৌশিকী স্বয়ম্ভুকে ফোন করে জানায় তার সন্তানের উপর আবার অ্যাটাক করা হয়েছিল, আবার তাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এই কথা শোনার পরই স্বয়ম্ভু জানায় সে তার সন্তানকে নিয়ে অন্য কোন গোপন জায়গায় রাখবে। কিন্তু কৌশিকী জানায় তার আর দরকার নেই কৌশিকী নিজে সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিয়েছে। এর পরেই কৌশিকী ফোন করে মেনানকে। মেনানকে কৌশিকী জানায় যে জগদ্ধাত্রীর সন্তানের উপর আবার অ্যাটাক করা হয়েছিল। তার ছবিও তুলে রেখেছে কৌশিকী। কৌশিকী ওই লোকটার ছবি পাঠিয়ে মেনানকে বলে খুঁজে বের করতে। মেনান তো একবার দেখেই ওই লোকটিকে চিনতে পারে।
আরও পড়ুন: মিত্তির বাড়িকে তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে দিতে একি কাণ্ড করলো জোনাকি! জমজমাট আজকের পর্ব
এরপরে কৌশিকী জানায় বাগচী ওই লোকটিকে খুঁজে বার করার আগে মেনান যেন তাকে খুঁজে বার করে। কৌশিকী জানতে চায় কে জগদ্ধাত্রীর সন্তানের বারবার ক্ষতি করতে চাইছে। আরেকদিকে বাগচী যায় দেবুর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। হুইল চেয়ারে বসে একজন মহিলা দেবুর সঙ্গে দেখা করতে এসেছিল আসলে সেটা জগদ্ধাত্রীই ছিল। কিন্তু বাগচী সেটা জানে না। দেবুর কাছে বারবার জানতে চাইলেও দেবু মুখ খোলে না। দেখা যাক পরবর্তী এপিসোডে কি হয়।

