মেহেন্দির কপালে চ’রম সর্বনাশ! বোনকে শাস্তি দিতে সর্বসমক্ষে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী আবারও শারীরিক অসুস্থতার কারণে ভুগছে। বাঁচার জন্য আপনার চেষ্টা করছে জগদ্ধাত্রী কিন্তু তার শারীরিক অবস্থার কারণে সে আর বাঁচবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েই গেছে এখনো। ডাক্তাররা সবাই মিলে আপ্রাণ জগদ্ধাত্রীকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে স্বয়ম্ভু এখনো জগদ্ধাত্রীর হত্যাকারী কে সেটা খুঁজে বের করতে পারেনি। তাই তাকে সরিয়ে অন্য একজন সিনিয়র অফিসারকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। তার নাম আদিত্য বাগচী। তাকে এই সমস্ত তদন্তের ভার দেওয়া হয়েছে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৪ নভেম্বর (Jagaddhatri Today Episode 24 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিস্টার বাগচী সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে। এই তদন্তে মীমাংসা করার চেষ্টা করছে। তখনই নার্সিংহোমে মেনানের ঢোকার ভিডিও ক্লিপ সামনে আসে। মেনানকে দেখেই চিনতে পারে বাগচী। মেনান আগে বড় অপরাধী ছিল, তাই মেনান সন্দেহের তালিকায় ঢুকে যায়। তবে সেখানে উপস্থিত আর একজন অফিসার বাগচীকে জানায় মেনান বর্তমানে ভালো হয়ে গিয়েছে। কৌশিকী মুখার্জীর মেয়েকে সবসময় রক্ষা করছে। তাতে বাগচীর আরো সন্দেহ হয়। কারণ কৌশিকী মুখার্জিও এখন সন্দেহের তালিকায় রয়েছে।
অন্যদিকে মেনান গিয়ে জগদ্ধাত্রীকে সমস্ত ঘটনা জানায়। কিভাবে সে নার্সিংহোম থেকে ব্যাংকে গেছে, সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ বদলেছে। বাগচীকে ঘোল খাইয়েছে। সবকিছুর জন্য জগদ্ধাত্রীকে ধন্যবাদ দেয়, মতন জগদ্ধাত্রীর বুদ্ধিতে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পেরেছে মেনান। অন্যদিকে মেহেন্দি রাতের বেলা উৎসবকে নিয়ে পার্টি করতে বেরোয়। ঠিক তখনই তার শাশুড়ি এবং ননদ মিলে তাকে প্রশ্ন করতে থাকে। মেহেন্দি জানিয়ে দেয় যে এখন থেকে তার যা ইচ্ছে তাই করবে সে। সবাই মেহেন্দির কথা শুনে বুঝতে পারে যে মেহেন্দি এতদিন পর্যন্ত সুযোগের ব্যবহার করে সবাইকে ফাঁসিয়েছে।
আরও পড়ুনঃ রাঙার চোখকে ফাঁকি! ধরা পড়ে গেল উৎপল! দুর্ধর্ষ ধারাবাহিকের আজকের পর্ব
এদিকে জগদ্ধাত্রী কৌশিকীকে ফোন করে তার খোঁজখবর নেয়। তারপর জানায় পরের দিন কৌশিকীদের সবাইকে কোর্টে তোলা হবে। এটা শুনে তো জগদ্ধাত্রী নিজেকে ঠিক রাখতে পারেনা। সে জানায় যে সে নিজে গিয়ে কোর্টে সবার সামনে দাঁড়াবে। কোর্টে গিয়ে সবার সামনে হাজির হবে, সে জানিয়ে দেবে যে সে বেঁচে আছে। তাহলে কৌশিকীদের কারোর জেল হবে না। কারণ কৌশিকীরা আসলে অপরাধী নয়। কৌশিকী জানায় যে এসবই মেহেন্দির কাজ।

