দিব্যার কথা শুনে ভয়ংকর সত্যির সম্মুখীন জগদ্ধাত্রী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে যেই লোকটি জগদ্ধাত্রীর সন্তানকে কিডন্যাপ করতে এসেছিল তাকে ধরার জন্য মেনান ছুটে যায়। কিন্তু মেনান তাকে জিজ্ঞাসাবাদ করার সময় কেউ পেছন থেকে গুলি করে লোকটিকে মেরে ফেলে। এদিকে মেনান যে ওই লোকটিকে ধরতে গেছে সেই খবর আবার স্বয়ম্ভুর কাছে পৌঁছে যায়। মেনান স্বয়ম্ভুকে জানায় লোকটি খুন হয়েছে। অন্যদিকে মুখার্জির বাড়িতে কৌশিকী মুখার্জির চেয়ার দখল করে বসে থাকে মেহেন্দি। যা নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়।

Bengali serial

জগদ্ধাত্রী আজকের পর্ব ১ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 1 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৌশিকী কিছুতেই মেহেন্দির সঙ্গে এক টেবিলে বসে খেতে চায় না। তাই মেহেন্দিকে সাবধান করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দিব্যা সেন নার্সিংহোমে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে জগদ্ধাত্রী সন্তানকে কে বারবার রক্ষা করছে সেটাই তার থেকে জানতে চায়। কিন্তু ডাক্তার তো কিছুতেই মুখ খোলে না, তিনি বারবার অস্বীকার করে যায়। এই কথাটা দিব্যা সঙ্গে সঙ্গে মেহেন্দিকে জানিয়ে দেয়। মেহেন্দি জানায় কেউ তো পেছন থেকে নজর রাখছে জগদ্ধাত্রী সন্তানের উপরে, সেটাই জানতে হবে তাকে। এরপরে দিব্যাকে ডাক্তারের উপর ২৪ ঘন্টা নজর রাখার কথা বলে মেহেন্দি। এদিকে দিব্যার সঙ্গে মেহেন্দি যখন ফোনে কথাবার্তা বলছিল তখন জগদ্ধাত্রীর রাখা ওই ডিভাইসটিতে সমস্ত কথা রেকর্ড হচ্ছিল এবং জগদ্ধাত্রী সবটাই শুনতে পাচ্ছিল।

মেহেন্দির মুখোশ খুলল জগদ্ধাত্রীর সামনে

দিব্যা বেরিয়ে যাওয়ার পর জগদ্ধাত্রী ডাক্তারকে সবটা বলে। সে যে নিজের অস্থির কলসে একটি শক্তিশালী ডিভাইস রেখে এসেছে যা সমস্ত কথা রেকর্ড করছে এবং জগদ্ধাত্রীর কাছে সেই সমস্ত প্রমাণ জমা হচ্ছে। এরপরে দেখা যায় স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সাথে কাটানো পুরনো সময়ের কথা মনে করে ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় ঘরে আসে বৈদেহী। তিনি এসে স্বয়ম্ভুকে জানায় তাদের সবাইকে ফাঁসানো হচ্ছে, তাদের পরিবারের মান সম্মান নিয়ে খেলা করা হচ্ছে। স্বয়ম্ভু বাড়ির বড় ছেলে। বাড়ির মান সম্মান রক্ষা করা তার দায়িত্ব। এতদিন পর্যন্ত স্বয়ম্ভুকে দুচোখে দেখতে পারত না বৈদেহী। এখন বিপদে পড়ে স্বয়ম্ভুর কাছে এসে সাহায্য চাইছে।

আরও পড়ুনঃ ফাঁ’স! বৃন্দার নোং’রামির যোগ্য জবাব দিল রাঙা! দুর্ধর্ষ আজকের পর্ব

স্বয়ম্ভুর কাছে যখন বৈদেহী সাহায্য চাইছিল ঠিক সেই সময় ঘরে ঢোকে মেহেন্দি। মেহেন্দি তার শাশুড়ির এই নতুন নাটক দেখে তো আবার তাকে অপমান করতে থাকে। একসময় যে স্বয়ম্ভুকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি আজ সেই স্বয়ম্ভুর কাছেই ম’রা কান্না কেঁদে সাহায্য চাইছে। এদিকে মেহেন্দি যে জগদ্ধাত্রীকে খু’ন করিয়েছে এবং জগদ্ধাত্রীর সন্তানকে মা’রার চেষ্টা করছে আর স্বয়ম্ভুর সামনে সে বলছে তার দিদির খুনিদের শেষ শাস্তি দিতে চায়। আসলে সবাই মুখোশ পরে নিজেদের স্বার্থে কাজ করছে। আসল সত্যিটা কবে সামনে আসবে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button