ভাঙল মেহেন্দির সংসার! বোনের সংসার বাঁচাতে এবার মাঠে নামলো জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। বারবার দর্শকদের আলোচনায়, সমালোচনায় জায়গা করে নিয়েছে ধারাবাহিকগুলো। বলাই বাহুল্য, এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় ফিরে এসেছে ব্লুজ প্রোডাকশন হাউজের পুরোনো গৌরব। সাংসারিক ড্রামা, অ্যাকশন, সাসপেন্স সব মিলিয়ে ছোটপর্দায় জমজমাট জগদ্ধাত্রী। আর আগে হয়ত ছোটপর্দায় এরকম ধারাবাহিক খুব কমই দেখেছেন দর্শকরা।

ধারাবাহিকে জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি কৌশিকীর চরিত্রেও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী। তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে বিরাট চমক। এবার দিদির দলে নাম লিখিয়েছে মেহেন্দিও। তবে স্বাভাবিকভাবেই তারপর থেকে উৎসবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেহেন্দির।

মেহেন্দির জীবনে সতীন কাটা

তবে এত কিছুর মাঝেই মেহেন্দি আর উৎসবের সংসার ভাঙতে এসেছে নতুন শত্রু। উড়ে এসে জুড়ে বসেছে মালা চ্যাটার্জী। আর আসার পর থেকেই একের পর এক কান্ড করে চলেছে সে। হাসপাতালের বেডে শুয়েই করে চলেছে ষড়যন্ত্র। সম্প্রতি ধারাবাহিকেও দেখা গেছে জগদ্ধাত্রীর ব্যাপারে বৈদেহীকে ফোন করে জিজ্ঞাসা করেছে মালা। এদিকে মালার সিকিউরিটি গার্ডও জানিয়েছে মালার স্বামী লম্বা এবং তার মুখে রয়েছে দাড়ি।

তবে মালার স্বামী কে? সেই গতকালের পর্ব দেখেই আন্দাজ করতে পেরেছে অনেকেই। মেহেন্দিকে ফোন করে উৎসবের সমস্ত বিষিয়ে জানিয়েছে মালা। সঙ্গে বলেছেন নিজের সিঁথির সিঁদুর বাঁচাতে। আর তারপরই অ্যাপ থেকে মেহেন্দি জানতে পারে মালা যে সিম থেকে ফোন করেছে সেটা উৎসবের। সুতরাং মিলিয়ে সকলেই ইতিমধ্যেই বুঝে গেছেন মালার সঙ্গে সম্পর্ক রয়েছে উৎসবের।

আরও পড়ুন: বাংলাকে জানালেন বিদায়! টলিউড ছেড়ে হলিউডে পা রাখলেন মিঠাইয়ের সৌমী!

কী দেখা গেছে জগদ্ধাত্রীর নতুন প্রোমোতে?

তবে সম্প্রতি ধারাবাহিকের নতুন ঝলক দেখে কপালে চোখ উঠে গেছে দর্শকদের। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেছে মালা মেহেন্দিকে জানিয়েছে যদি উৎসবকে মেহেন্দি বাঁচাতে চায় তাহলে মালাকে বউ হিসেবে বরণ করতে হবে মেহেন্দিকে। অপারক মেহেন্দি স্বামীকে বাঁচাতে রাজি হয়ে যায় মালার শর্তে। কিন্তু সঠিক সময়ে সবটা জেনে নেয় জগদ্ধাত্রী। বরণ করার সময় মেহেন্দিকে আটকে সে বলে মেহেন্দি এই বাড়ির বউ আর মেহেন্দিই এই বাড়ির বউ থাকবে। তবে মালাকে আটকাতে কি করবে জগদ্ধাত্রী? সে কি পারবে বোনের সংসার বাঁচাতে? এবার কি অবশেষে শুধরে যাবে উৎসব? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্বে।

Back to top button