“সেরা শয়তান শাশুড়ি” থুড়ি “সেরা শাশুড়ি”র অ্যাওয়ার্ড পেল বৈদেহী!’পুত্রবধূকে প্রাণে মা’রতে চাইলেও সেরা শাশুড়ি হওয়া যায়?’ ট্রোলের মুখে জি বাংলা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের। শুরুর সময় থেকেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক।
এই ধারাবাহিক একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। মাঝে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছিল। যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী।
সম্প্রতি কালকেই জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড শো। এই অ্যাওয়ার্ড শো গুলিতে উপস্থিত হয়ে থাকে ওই চ্যানেলের যে সমস্ত ধারাবাহিক হয় তার অভিনেতা অভিনেত্রীরা। সমস্ত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকে ওই বিশেষ দিনে। সেই দিনে মঞ্চে সম্মানিত করা হয় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের অভিনয়ের জন্য।

এই বছরের এই অ্যাওয়ার্ড শোতে সেরা শাশুড়ি বিভাগের অ্যাওয়ার্ড পেয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রীর শাশুড়ি বৈদেহী মুখার্জি। আর সেটা দেখার পরেই অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। জন্য কারণ জগদ্ধাত্রী ধারাবাহিকের শুরুর দিন থেকে এখনো পর্যন্ত বৈদেহী মুখার্জি শুধুমাত্র নিজের পুত্রবধূর অসম্মান, অপমান এবং ক্ষতি করেই গিয়েছে। যদিও স্বয়ম্ভু তার সৎপুত্র কিন্তু তবুও সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড তিনি কখনোই পাওয়ার যোগ্য নয়। কারণ তিনি কখনো ভালো শাস্তি হবার চেষ্টাই করেননি। সবসময় ক্ষতি করে গিয়েছেন। আর এই নিয়ে দর্শক মহলে চলছে ব্যাপক সমালোচনা, ট্রোল।
আরও পড়ুনঃ মর্মান্তিক পরিণতির শিকার জনপ্রিয় অভিনেত্রী! দোল পূর্ণিমার ব্যস্ততায় অভিনেত্রীর শ্লী’লতাহানি! অভিযুক্ত সহঅভিনেতা!
জি বাংলার কর্তৃপক্ষের উপর উঠেছে বিরাট বড় প্রশ্ন। কিভাবে বৈদেহী মুখার্জিকে সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড দেওয়ার দেওয়া হল সেটাই বুঝতে পারছেন না নেটিজেনরা। এমনকি জগদ্ধাত্রী ধারাবাহিকের ভক্তরাও এটা দেখে অবাক হয়ে গিয়েছে যে সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো তার হাতে, যেখানে অন্যান্য ধারাবাহিকে আরো অনেক সাপোর্টিভ শাশুড়ি রয়েছে। সেখানে জগদ্ধাত্রীর শাশুড়ি পাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি।

