মর্মান্তিক পরিণতির শিকার জনপ্রিয় অভিনেত্রী! দোল পূর্ণিমার ব্যস্ততায় অভিনেত্রীর শ্লী’লতাহানি! অভিযুক্ত সহঅভিনেতা!

আবারো দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেত্রীর (Actress) জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই জনপ্রিয় অভিনেত্রী জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা জানা গিয়েছে।
গতকাল শেষ হয়েছে হোলি উৎসব। রঙের উৎসবে এই দুদিন মেতে উঠেছিল গোটা দেশের মানুষ। ছোট থেকে বড় সকলের নিজেদের পরিবার, বন্ধুবান্ধবদের সাথে রঙের খেলায় মেতে উঠেছিল। আর এই রঙের উৎসবেই জনপ্রিয় টেলি অভিনেত্রীর সঙ্গে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হোলি উপলক্ষে অনুষ্ঠিত একটি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি করেন তাঁর সহ অভিনেতা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।
বছর ৩০-এর অভিনেত্রী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এছাড়াও মিনি সিরিজের পরিচিত মুখ। বর্তমানে একটি বিনোদন চ্যানেলের সঙ্গে তিনি যুক্ত। অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনা হয়নি। তাঁর বয়ান অনুযায়ী, শুক্রবার অভিনেত্রীর সংস্থার তরফে খোলা ছাদের উপর হোলি পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর কো-স্টার। মদ্যপ অবস্থায় বারবার তাঁকে স্পর্শ করে রং দিতে চাইছিলেন। সহ অভিনেতার হাত থেকে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন।
সহ অভিনেতা তাঁর সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেছেন। মদ্যপ অবস্থায় জোর করে কাছে টেনে রঙ মাখিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে বাথরুমে ছুটে যান তিনি। পুলিশে কাছে অভিযোগ দায়ের করার সময় অভিনেত্রী সবটা জানিয়েছেন। জনপ্রিয় সেই অভিনেত্রী হিন্দি টেলিভিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গুরুতর অবস্থায় মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় গায়ক এ আর রহমান!
অভিনেত্রীর কথায় ‘ও নানা অছিলায় আমাকে রঙ দেওয়ার চেষ্টা করছিল। ওই পার্টিতে অন্য মেয়েরাও ছিলেন। ওঁর সঙ্গে রঙ খেলতে একদম ভাল লাগছিল না। বারবার দূরে চলে যাচ্ছিলাম। অগত্যা নিরুপায় হয়ে ফুচকার স্টলের পিছনে গিয়ে লুকাই। সেখানেও আমার পিছু ছাড়েনি। আমি মুখ ঢেকে রেখেছিলাম। তবুও আমাকে জোর করে টেনে এনে রং দেয়। আর মদ্যপ অবস্থায় প্রেমের প্রস্তাব দিয়ে বলেন, দেখি কে তোমাকে আমার থেকে বাঁচায়। এরপর আমাকে খারাপভাবে স্পর্শ করে রং লাগান। ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমি বাথরুমে চলে যাই। এই ঘটনায় আমি স্তম্ভিত।’

