সিসিটিভি ফুটেজ দেখতেই সত্য উন্মোচিত হলো জগদ্ধাত্রীর সামনে, চালাকি করতে গিয়ে নিজেই ফেঁসে গেল দিব্যা!

বাইরের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করার তুলনায় নিজের পরিবারের মানুষদের সাথে লড়াই করা এবং অবিরাম করে চলা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। নিজেদের লোক গুলো যে পিছন থেকে এভাবে ছুরি বসাতে পারে সেটা ভেবেই ভেঙে পড়ে মানুষ। জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকে কৌশিকী মুখার্জির অবস্থা ঠিক এমনটাই।

সিংহাসন নিয়ে কাড়াকাড়ি আজকের কথা নয়, আদি কাল থেকেই সিংহাসনের জন্য লড়াই করে আসছে মানুষ। এইবার সেই লড়াইয়ের মাশুল গুনতে হচ্ছে কৌশিকী মুখার্জিকে। কিন্তু তার এই অবস্থা যারা করেছে তাদেরকে ছেড়ে দেবে না জগদ্ধাত্রী।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, কৌশিকীর শ্বশুর বাড়ি অর্থাৎ সমরেসের পরিবারের লোকজন কেউ কেউ কৌশিকীর এই অবস্থার জন্য তাকেই দায়ী করে আবার কিছু কিছু মানুষ কৌশিকির পাশে এসে দাঁড়ায়। তারা কৌশিকীকে দেখবে বলেই তার কাছে ছুটে আসে।

আরো পড়ুন: আবার সম্পর্কে ফাটল সৃজন পর্ণার! পিকলু বর্ষার সম্পর্ক নিয়েই ছেলের কান ভাঙাবে কৃষ্ণা! আনন্দের মধ্যেও ভয়ের ছাপ ভক্তদের উপর

এই গোটা কেসটা নিয়ে বেশ প্যাঁচে পরে জগদ্ধাত্রী। তখন তার মাথায় আসে সিসিটিভি ফুটেজের কথা। সেটা ভালো করে পর্যবেক্ষণ করেই জগদ্ধাত্রী বুঝতে পারে এর পেছনে অনেকটা লম্বা হাত কাজ করছে এবং যার অধিকাংশটাই উত্তরবঙ্গের দেবুর।

অন্যদিকে দিব্যা সেন নিজেকে আগেভাগে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের গাড়িটার মিসিং রিপোর্ট করিয়ে আসে থানায়। ঠিক তখনই তার কাছে একটি ভিডিও ক্লিপ আসে যেখানে তার গাড়িতে বসে থাকতে দেখা যায় দেবুকে। যেটা দেখে ভয় কাঁপতে থাকে দিব্যা সেন। তখনই ফোন আসে কৌশিকির। সে বলে, এইবার আর সেই মিসিং রিপোর্টের কোন ভ্যালু থাকলো না। প্রমাণ যা বলছে তাতে করে চোরটা তাহলে দেবু? একটার পর একটা প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনাকে মাত দিচ্ছে জগদ্ধাত্রী।

Back to top button